সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

শিরোনাম
শরণখোলায় ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার শরণখোলা প্রতিনিধি বাগেরহাটে অস্বচ্ছল রোগী ও প্রতিষ্ঠানে জেলা পরিষদের সহায়তা মোংলা-রামপালের নদীভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী সুন্দরবনে ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ নবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় চলাকালীন সময়ে প্রধান শিক্ষকের কোচিং ও পরীক্ষার ফি আদায় আগামী দিনে সমাজের নেতৃত্ব শিক্ষার্থীদের দিতে হবে: এশরাদ উল্লাহ টাংগাইলে নিউ জার্নি বাংলাদেশ লিমিটেড এর পুরস্কার বিতরণ ও বিশেষ উন্নয়ন সভা অনুষ্ঠিত এস. আলম রাজীবের উদ্যোগে নানা বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকী পালন মাগুরায় মাদক সেবনের অপরাধে নিতাই সরকারকে ৩ মাসের কারাদন্ড প্রদান মাগুরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চোর আহত!

এস. আলম রাজীবের উদ্যোগে নানা বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকী পালন

সংবাদদাতা / ১০ বার ভিউ
সময়ঃ সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিনিধিঃ

বিএনপি’র সাবেক চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়া’র বিদেহী রূহের মাগফেরাত কামনায় এবং বিএনপি’র সাবেক মহাসচিব, সাবেক স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল-কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা- এস. আলম রাজীব -এর নানা মরহুম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার -এর ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি)’ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটির উদ্যোগে পবিত্র কোরআন খতম, দোয়া এবং এতিম ও মাদ্রাসার শিক্ষার্থী ও প্রায় তিন শতাধিক দুস্থদের মাঝে খিচুড়ি বিতরণ কর্মসূচি পালন করা হয়।

মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীবের শহরের জামতলা হাজী ব্রাদার্স রোডস্থ বাসভবনে আছর নামাজের পর উক্ত কর্মসূচিটি মূলত পারিবারিক আত্মীয় স্বজন, স্থানীয় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি)’র জেলা ও মহানগরের নেতৃবৃন্দের উপস্থিতিতে পালিত হয়।

দোয়া ও খিচুড়ি বিতরণে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি এস. আলম রাজীব সহ আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল -কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ -নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নূরুল আলম, বিশিষ্ট সমাজ সেবক লায়ন মোস্তাফিজুর রহমান তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব আলম শিশির, ইমরান ইমু, সংগঠনটির -কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক (দেশব্যাপী জেলা/ইউনিট কমিটি সমন্বয়ের বিশেষ দায়িত্বপ্রাপ্ত) এস. আলম ইসরাৎ, নারায়ণগঞ্জ জেলা কমিটির আহবায়ক মনোয়ার খান রাজীব, মহানগর সাইবার ইউজার দলের সমন্বয়ক মোঃ আল-আমিন, এস. আলম আয়ান, ফতুল্লা থানা সাইবার ইউজার দলের মোঃ রাশেদুল, স্থানীয় কমিউনিটি ব্যক্তিত্ব জাকির হোসেন লিটন, মোঃ জারিফ হোসেন, মোঃ বেলায়েত, তানভীর হোসেন, সাবেক কমিউনিটি ব্যবস্থাপক মোঃ সোহেল সহ প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সারাদিন ব্যাপি পবিত্র কোরআন তিলাওয়াত ও খতম শেষে বিকেলে আছর নামাজের পর বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বিএনপি’র প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম), সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র সাবেক চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়া, তাঁদের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো এবং দলের সাবেক মহাসচিব মরহুম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার সহ মুসলিম উম্মাহর সকল মৃত ব্যক্তির বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। সেই সাথে সদ্য নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা এবং সকল ষড়যন্ত্র মোকাবেলা করে যেনো উন্নয়ন ও সম্মৃদ্ধির একটি নতুন বাংলাদেশ গড়তে আল্লাহ সুবহানা ওয়া তা’লা তৌফিক দান করেন, সেই উদ্দ্যেশ্যেও দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]