শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

শিরোনাম
কুমিল্লায় প্রতিষ্ঠা করা হবে বিকেএসপি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মাগুরায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত  সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেফতার মাগুরায় বিশিষ্ট ছড়াকার রোকেয়া খাতুনের প্রয়াণে স্মরণ সভা গভীর রাতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করলেন বড়বাইশদিয়া কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক কে এম তুষার ৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর ঢাবির ভর্তি পরীক্ষায় চার শ্রেণির কোটায় সংরক্ষিত ৮ শতাংশ আসন

কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সংবাদদাতা / ২৫ বার ভিউ
সময়ঃ শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

কুমিল্লা প্রতিনিধি:

বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) কুমিল্লা জেলা শাখার জেলা কর্মকর্তা পংকজ চাকমার কর্মস্থল পরিবর্তনজনিত বিদায় উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।  বৃহস্পতিবার (১২ নভেম্বর) কুমিল্লা জেলা শাখা কার্যালয়ে অত্যন্ত আন্তরিক ও আবেগঘন পরিবেশে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফপিএবি কুমিল্লা শাখার সভাপতি ডা. মল্লিকা বিশ্বাস।

 

সভায় বক্তারা বিদায়ী জেলা কর্মকর্তা পংকজ চাকমার কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং কুমিল্লা শাখার কার্যক্রমে তাঁর নিষ্ঠা ও অবদানের  প্রশংসা করেন। বক্তারা বলেন, মাঠপর্যায়ে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় পংকজ চাকমা অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর নেতৃত্বে কুমিল্লা শাখার সেবামূলক কার্যক্রম আরও গতিশীল হয়েছে। বক্তারা তাঁর নতুন কর্মস্থলের সার্বিক সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।

 

সভাপতির বক্তব্যে ডা. মল্লিকা বিশ্বাস বলেন, “এফপিএবি একটি ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মূল শক্তি হলো এর নিবেদিতপ্রাণ কর্মী ও স্বেচ্ছাসেবকরা। পংকজ চাকমা তাঁর সততা ও কর্মদক্ষতা দিয়ে কুমিল্লাবাসীর সেবায় যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা অনুকরণীয় হয়ে থাকবে।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শাখার সহ-সভাপতি নাসরিন খানম এবং কোষাধ্যক্ষ ওমর ফারুখ চৌধুরী সুমন। এছাড়াও কার্যনির্বাহী সদস্যদের মধ্যে আলোচনায় অংশ নেন ইয়াসমিন বিউটি, সফুরা সুলতানা এনি, রাইহানুল জান্নাত রোজা, ফেরদৌস আমিন পুষ্প, তানজিনা আক্তার বৃষ্টি এবং মো. ইমাম হোসেনসহ কার্যালয়ের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]