মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

শিরোনাম
মাগুরায় ‘আব্দুল মালেক বিশ্বাস মেমোরিয়াল ট্রাস্ট হাসপাতাল’-এর উদ্বোধন”গ্রামীণ স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত মাগুরায় দারিয়াপুর ডিগ্রি কলেজে ‘আনোয়ারা খাতুন’ ছাত্রী নিবাসের উদ্বোধন রামপুরায় মাদকাসক্ত ভাড়াটিয়াকে বাসা ছাড়তে বলায় বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ট-ব্লক বাড়ি, প্লট ও ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির শুভেচ্ছা ও অভিনন্দন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের বাংলাদেশ সুশীল ফোরামের শুভেচ্ছা পল্লবী ২ নং ওয়ার্ডে জনসেবায় আলোচনায় লাভলু ভাই, কাউন্সিলর পদপ্রার্থী বাংলাদেশ মানব কল্যাণ অ্যাসোসিয়েশনের সভাপতি ও কার্যকরী সভাপতিকে সংবর্ধনা মাগুরায় আর্থিক অনুদানের চেক বিতরণ মাগুরায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ ইটভাটাকে ১৫লাখ টাকা জরিমানা! মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার -২ ৪ হাজার পিস ইয়াবা, ১টি প্রাইভেট কার ১টি মোটরসাইকেল ও ৬ লক্ষ টাকা উদ্ধার!

মাগুরায় দারিয়াপুর ডিগ্রি কলেজে ‘আনোয়ারা খাতুন’ ছাত্রী নিবাসের উদ্বোধন

সংবাদদাতা / ৩৬ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি//

মাগুরা শ্রীপুরের দারিয়াপুর ডিগ্রী কলেজে মঙ্গলবার দুপুরে ‘মোছাঃ আনোয়ারা খাতুন’ ছাত্রীনিবাস এর উদ্বোধন করা হয়েছে। উপজেলার কচুয়া গ্রামের বিশিষ্ট দানশীল ব্যক্তি ইকবাল হোসেন কাবিল এর নিজস্ব অর্থায়নে তাঁর মায়ের নামে এ ছাত্রীনিবাস নির্মাণ করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর অ্যাড. তরিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, নড়াইল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, মাগুরা জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আমিনুর রহমান খান পিকুল, ছাত্রীনিবাসের অর্থায়নকারী অবসরপ্রাপ্ত কর কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন কাবিল, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মছিহুল আজম, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, চৌগাছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, দারিয়াপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান গোলাম মাওলা, ঢাকা জজ কোর্টের আইনজীবী অ্যাড. মনিরুল ইসলামসহ আরো অনেকে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সবুর।
কলেজের উপাধ্যক্ষ আতিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, শ্রীপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আশরাফ হোসেন পল্টু, সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম, ইউপি সদস্য এহসানুল্লাহ মিলন, সাবেক ইউপি সদস্য শেখ মোঃ শাহজাহানসহ অন্যরা।
এ সময় বক্তারা কলেজের শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে বর্তমান সভাপতিসহ অন্য সদস্যদের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং বিশিষ্ট দানশীল ইকবাল হোসেন কাবিলের মা মরহুমা আনোয়ারা খাতুনের নামে নিজস্ব অর্থায়নে ৫০ জন ছাত্রী থাকার উপযোগী ছাত্রীনিবাস নির্মাণ করায় ধন্যবাদ জ্ঞাপন করেন।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২০/১০/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]