শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ,সাংবাদিককে মারধর করলো পুলিশ! উক্ত পুলিশ ক্লোজ! *ফিল্ড মার্শালের ইটে-ইটে গড়া শান্তির দেয়াল* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন! বিস্তারিত জানালেন পুলিশ সুপার মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কুমিল্লা চৌদ্দগ্রামের সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আহমেদ এর ইন্তেকাল

সংবাদদাতা / ৬৮ বার ভিউ
সময়ঃ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

এম এফ ইমন,

চৌদ্দগ্রাম :প্রতিনিধি

কুমিল্লা চৌদ্দগ্রামে সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলার উজিরপুর ইউনিয়নের চাঁন্দশ্রী গ্রামের বাসিন্দা, প্রবীণ রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবক মো: আলী আহমেদ চেয়ারম্যান (৭৭) বুধবার (০৬ মার্চ) বিকাল তিনটায় বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধিন অবস্থায় রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নিহতের পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে, আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ব্যক্তি জীবনে তিনি সর্বজন গ্রহণযোগ্য, শ্রদ্ধাভাজন, সুপরিচিত, বিচক্ষণ ও ন্যায়পরায়ণ সমাজসেবক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তিনি একবার চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান সহ কয়েকবার উজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে বেশ সততা, নিষ্ঠা ও সুনামের সাথে অর্পিত দায়িত্ব পালন করেন।

বৃহস্পতিবার (০৭ মার্চ) বা’দ যোহর মরহুমের প্রথম জানাযা মিয়াবাজার লতিফুন্নেছা উচ্চ বিদ্যালয় মাঠে এবং বিকাল তিনটায় মরহুমের নিজগ্রাম চাঁন্দশ্রীতে দ্বিতীয় জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এদিকে মরহুম আলী আহমেদ চেয়ারম্যান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক মুজিব এমপি, কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান কাজী মোহাম্মদ নাহিদ, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো: খোরশেদ আলম সহ চৌদ্দগ্রামের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পৃথক পৃথক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার সর্বোচ্চ মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]