শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

শিরোনাম
মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন! বিস্তারিত জানালেন পুলিশ সুপার মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সন্ত্রাসী হামলায় গুরুতর আহত যুবদল নেতা ফয়েজ মোল্লার, ঢামেকে খোঁজ নিলেন ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন এমপি বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা In Reverence and Remembrance ‘Abdul Hye—Professor M A Barnik

কুমিল্লায় আমজনগণ পার্টি-র ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা

সংবাদদাতা / ৬৭ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

কুমিল্লায় প্রতিনিধিঃ

বাংলাদেশ আমজনগণ পার্টি  (বিএজেপি) কুমিল্লা জেলার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যায় কুমিল্লা নগরীর পদুয়ার বাজার রসনার স্বাদ পার্টি সেন্টারে এ আয়োজন করা হয়।

কুমিল্লা জেলার আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে সদস্য সচিব মো. ওমর ফারুক এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সোহেল রানা সম্পদ,  বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিভাগীয়  সমন্বয়ক আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য মোঃ জহিরুল ইসলাম বাবু, বি এম মহিউদ্দিন মন্টি, নজরুল হসলাম রুবেল, সোলেমান মিয়াজি, কুমিল্লা জেলা কমিটির সদস্য এডভোকেট স্বপন কুমার সরকারসহ কুমিল্লার ১৭ উপজেলা থেকে আগত অর্ধশত সদস্য উপস্থিত ছিলেন।


বিশেষ অতিথির বক্তব্যে কুমিল্লা বিভাগীয়  সমন্বয়ক আবুল কালাম আজাদ বলেন, একটি মাত্র রাজনৈতিক প্যাঁচে পড়ে তিনি (ড. মোহাম্মদ রফিকুল আমীন) ১২ বছর ৩ মাস জেল খাটেছেন। তিনি যদি রাজনীতিবিদ হতেন, রাজনীতি সূত্র জানতেন তাহলে ওনাকে ১২ বছর জেল খাটতে হতো না। দেশের প্রত্যেকটি অঞ্চলের ডেসটিনি উদ্যোক্তা যারা ছিলো তারা ধুকে ধুঁকে কষ্ট  পেয়েছে।

চব্বিশের গণঅভ্যুত্থান আমাদের জন্য আর্শীবাদ। সৎ এবং ভালো মানুষদের রাজনীতি আবির্ভাব করার সুযোগ এসেছে। রফিকুল আমীন এই রাজনৈতিক দলের  মাধ্যমে  তার সেই রাজনীতিকে আবির্ভাব করাতে চাচ্ছেন।

এখানে আমলা আছে, ব্যবসায়ী আছে, উচ্চ পর্যায়ের ব্যবসায়ী যারা কমিশন, ঘুষ খায়, যারা কমিশন,  টেন্ডার বাণিজ্য করে, যারা ঘুষ ছাড়া ফাইল হস্তান্তর করেনা।  তাদের সাথে বিদেশি সাম্রাজ্যেবাদী এজেন্ট এগুলো রয়েছে  এদেশের প্রায় ৬-৭ভাগ, এই সংস্থাগুলো এদেশের ৯০ ভাগ মানুষদের  বাংলাদেশ পরিচালনা করে। এ থেকে উত্তরণের জন্য বাংলাদেশ আমজনগণ  পার্টি এ ৯০ ভাগ মানুষদের নিয়ে হবে।

যারা অর্থনীতিতে সমৃদ্ধ হবে তারাই শিক্ষা, সাংস্কৃতি, সভ্যতা, সবকিছুতেই সমৃদ্ধ হবে।

 

প্রধান অতিথি বক্তব্যে কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সোহেল রানা সম্পদ বলেন, সবাই জানে ওনি লক্ষ লক্ষ টাকা মেরে দিয়েছে। বাস্তবতা হলো, ওনার কাছে ৫০০ কোটি টাকা দাবী করে। সেই চাঁদা না দেওয়ায় ওনাকে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে ফাঁসানো হয়েছে। তবে ওনাকে কিছু করতে পারে নাই। যারা জায়গায় পায় তাদের জায়গায় ফিরিয়ে দেওয়ার সক্ষমতা আছে।

একটা কোম্পানী ৫০ লক্ষ টাকা রাজনৈতিক দলকে ডোনেট করতে পারে। তাহলে আমাদের ৩৪টা কোম্পানী আছে। ৫০ লক্ষ টাকা করে আমাদের দলকে দিবে। তাহলে আমাদের এখানের মানুষগুলো স্টিষ্টেমের কারণে ভালো মানুষ হয়ে যাবে।

 

 

সমাপনী বক্তব্যে কুমিল্লা জেলার আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. জাহাঙ্গীর আলম বলেন, এখন আমাদের কাজ হলো দলের নিবন্ধন করা। গ্রামে গ্রামে বাড়ি বাড়ি গিয়ে সমর্থন তৈরি করা। আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ আমজনগণ পার্টি  (বিএজেপি) অংশ গ্রহণ করবে। আমরা ড. মোহাম্মদ রফিকুল আমীন এর হাত শক্ত করে ধরেছি। ইনশা আল্লাহ বিজয় হবে।

 প্রসঙ্গত, এসো একসাথে মোরা দেশ গড়ি এ স্লোগান আর ঐক্য, সংষ্কার, মুক্তি এ মূলমন্ত্রে আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে চলতি বছরের ১৭ এপ্রিল নতুন রাজনৈতিক দল  ‘বাংলাদেশ আমজনগণ পার্টি’  আত্মপ্রকাশ করে। দলটির আহ্বায়ক ডেসটিনির এমডি ড. মোঃ রফিকুল আমিন।

আবু সুফিয়ান

কুমিল্লা প্রতিনিধিঃ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]