শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ,সাংবাদিককে মারধর করলো পুলিশ! উক্ত পুলিশ ক্লোজ! *ফিল্ড মার্শালের ইটে-ইটে গড়া শান্তির দেয়াল* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন! বিস্তারিত জানালেন পুলিশ সুপার মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আমিনুল হকের দোয়ানুষ্ঠান

সংবাদদাতা / ৬৩ বার ভিউ
সময়ঃ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাজধানীর পল্লবী সিটি ক্লাব মাঠে বুধবার (৩ ডিসেম্বর) বাদ আছর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক ও ঢাকা–১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক।

বক্তব্যে আমিনুল হক বলেন, “আমরা যে গণতন্ত্রের জন্য লড়াই করেছি, সেই গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়া কখনোই স্বৈরাচারের সঙ্গে আপস করেননি। তিনি দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে জীবনভর সংগ্রাম করেছেন। আমরা তাঁর সুস্থতার জন্য আল্লাহর দরবারে দোয়া করি।”

তিনি জানান, আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি এখন বিভিন্ন কর্মসূচির পাশাপাশি দলের নেত্রীর দ্রুত আরোগ্য কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়া আয়োজন করছে। আমিনুল হক বলেন, দেশের “মসজিদ-মাদ্রাসা, এতিমখানা, রাজনৈতিক দলাবলি—সকলেই দল-মত নির্বিশেষে খালেদা জিয়ার জন্য দোয়া করছেন,”।

 

বিএনপির এই নেতা অভিযোগ করেন, খালেদা জিয়া রাজনৈতিক জীবনে স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে কারা নির্যাতনসহ নানা অবিচারের শিকার হয়েছেন, তবুও কখনো আপস করেননি।

মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মিরপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা বাতেন। দোয়া মাহফিলে সুরা পাঠ ও দুরুদ শরিফের মাধ্যমে খালেদা জিয়ার দীর্ঘায়ু ও পূর্ণ সুস্থতা কামনা করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, হাফেজ, জনগণসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

— মো. জাকির হোসেন
৩ ডিসেম্বর ২০২৫, বুধবার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]