মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

খুটাখালীতে ওলামা মাশায়খদের ইফতার মাহফিল সম্পন্ন

সংবাদদাতা / ১১৬ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

সেলিম উদ্দিন,

ঈদগাঁও, কক্সবাজার।

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন  ওলামা বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল ও সেটআপ প্রোগ্রাম সম্পন্ন হয়েছে।

২ মার্চ (সোমবার) বিকেলে জামায়াতে ইসলামী খুটাখালী ইমারত শাখার অফিসে অনুষ্ঠিত মাহফিলে দ্বীনি আবহ এবং ইসলামী চেতনায় উজ্জীবিত ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ফলপ্রসূ।

এতে জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলা সেক্রেটারী মাওলানা সৈয়দ করিম, খুটাখালী তমিজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা সাবেক অধ্যক্ষ মাওলানা ওমর হামজা, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আবুল ফজল, ইউনিয়ন ইমারত আমীর মাওলানা আব্দুর রহমান ও  সেক্রেটারী মাওলানা সাহাব উদ্দিন আরমান আলোচনা করেন।

এসময় সৈয়দ ওমর,  মাওলানা মাহাবুবর রহমান, নুরুল আবচার হেলালী, নজরুল ইসলাম জিহাদী, মাওলানা সিরাজুল ইসলাম, কামাল উদ্দিন, মাওলানা কাশেম, মাওলানা কতুব উদ্দিনসহ ওলামা বিভাগের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা দ্বীন কায়েমের লক্ষ্যে ওলামা-মাশায়েখদের ঐক্যবদ্ধ হওয়ার উপর বিশেষ গুরুত্বারোপ করেন।

তারা বলেন, বর্তমান সময়ের নানা চ্যালেঞ্জ মোকাবেলায় কুরআন-সুন্নাহর আদর্শ বাস্তবায়নের জন্য ঐক্যই হতে পারে সবচেয়ে বড় শক্তি। সমাজ সংস্কার, নৈতিকতা প্রতিষ্ঠা এবং ইসলামী মূল্যবোধ জাগ্রত করতে আলেম সমাজের সম্মিলিত ভূমিকা অপরিহার্য।

শেষে মহান আল্লাহর দরবারে দোয়া ও মুনাজাত করা হয়।
২/৩/২০২৬ খ্রি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]