মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

খুবি উপাচার্যের সাথে বিএইউএসটি, খুলনার উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

সংবাদদাতা / ১৬৩ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

একাডেমিক কারিকুলা ও ল্যাব সুবিধা উন্নয়নে খুবির সঙ্গে কোলাবরেশনে আগ্রহী বিএইউএসটি

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বিএইউএসটি), খুলনার উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল নিজাম উদ্দিন আহমেদ, পিএসসি। আজ ১৯ অক্টোবর (রবিবার) বেলা ১১টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় উপাচার্য তাঁকে খুলনা বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানান এবং বিএইউএসটি খুলনার সাম্প্রতিক একাডেমিক অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। বিএইউএসটির উপাচার্য নবীন বিশ্ববিদ্যালয় হিসেবে তাদের উন্নয়নযাত্রায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন। বিশেষ করে একাডেমিক কারিকুলা উন্নয়ন, ল্যাব সুবিধা উন্নয়ন, যৌথ গবেষণা ও কনফারেন্স আয়োজনের বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরে আগ্রহ প্রকাশ করেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, এ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের গাইডলাইন অনুসরণ করে বিশ্ববিদ্যালয়ে বিশ্বমানের আউটকাম-বেজড এডুকেশন (ওবিই) কারিকুলা বাস্তবায়ন করা হচ্ছে, যাতে সময়োপযোগী ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলা যায়।
তিনি আরও বলেন, এমওইউ’র আওতায় একাডেমিক ও কারিকুলা উন্নয়ন, গবেষণা সহযোগিতা ও ল্যাব সুবিধা উন্নয়নের ক্ষেত্রে খুলনা বিশ্ববিদ্যালয় বিএইউএসটির পাশে থাকবে। এই বিশ্ববিদ্যালয়টিও জ্ঞান ও উদ্ভাবনের মাধ্যমে এতদঞ্চল তথা দেশের উন্নয়নযাত্রায় অর্থবহ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিএইউএসটি, খুলনার উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌহার্দ্যপূর্ণ মনোভাব ও সহযোগিতার আশ্বাসের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সৌজন্য সাক্ষাৎকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ জাকির হোসেন, খানজাহান আলী হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ খসরুল আলম, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান, সিএসই ডিসিপ্লিনের প্রফেসর ড. জি এম আতিকুর রহমান এবং বিএইউএসটি, খুলনার সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মালিহা জান্নাত মিশা
খুবি প্রতিনিধি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]