রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

শিরোনাম
খুবিতে “নৈয়ায়িক ফ্রেশার্স লীগ ২০২৬” বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রজ্ঞাপনের দুই ঘণ্টার মধ্যেই দায়িত্ব গ্রহণ: ঢাকার নতুন ডিসি ফরিদা খানমকে ঘিরে বিতর্ক মিরপুর বাউনিয়াবাঁধে সড়ক উন্নয়ন ও নর্দমা নির্মাণ কাজের উদ্বোধন-আমিনুল হক, মাননীয় প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ব্যক্তি স্বার্থের চেয়ে দেশ ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিতে হবে: এমপি আব্দুল আলীম মাগুরায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ গোদাগাড়ী উপজেলা পরিষদ নির্বাচন: ভুল প্রার্থী বাছাইয়ে বিএনপির সিট হারানোর শঙ্কা Bangladeshi Solidarity Europe Zone ’–এর নব- নির্বাচিত সভাপতি : ফজলে রাব্বী মাগুরার শ্রীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর ৩য় দিনে হত দরিদ্রদের মাঝে ফুড বাস্কেট বিতরণ Haq’ Movie: An Artistic Reflection of the Moral Philosophy of the Qur’an* *— Professor M A Barnik* হক’ সিনেমা: কুরআনের নৈতিক দর্শনের শিল্পিত প্রতিফলন* *— অধ্যাপক এম এ বার্ণিক

খুবিতে “নৈয়ায়িক ফ্রেশার্স লীগ ২০২৬” বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সংবাদদাতা / ৭ বার ভিউ
সময়ঃ রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

খুবি প্রতিনিধি:

খুলনা বিশ্ববিদ্যালয়ে(খুবি) নবীন শিক্ষার্থীদের (২৬ ব্যাচ) অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘নৈয়ায়িক ফ্রেশার্স লীগ ২০২৬’ বিতর্ক প্রতিযোগিতা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত নবীন বিতার্কিকদের মেধা ও প্রাণচাঞ্চল্যের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “খুলনা বিশ্ববিদ্যালয়ের বিতর্ক অঙ্গনের আলোকবর্তিকা

হিসেবে ‘নৈয়ায়িক’ দীর্ঘকাল ধরে কাজ করে যাচ্ছে। প্রতি বছরের মতো এবারও নতুন মেধাবী বিতার্কিকদের সন্ধানে তাদের এই ‘ফ্রেশার্স লীগ’ আয়োজন অত্যন্ত সময়োপযোগী এবং প্রশংসনীয়। আমি বিশ্বাস করি, সুস্থ ধারার বিতর্ক চর্চা একজন শিক্ষার্থীর চিন্তার জগতকে প্রসারিত করে এবং তাকে একজন সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলে।” তিনি নবীনদের পারফরম্যান্সে মুগ্ধতা প্রকাশ করে আরও বলেন, “এই নবীন বিতার্কিকরাই হবে আমাদের আগামীর সম্পদ। এই তরুণ তুর্কিদের হাত ধরেই ‘নৈয়ায়িক’ আবারও জাতীয় পর্যায়ের মঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে এবং বিশ্ববিদ্যালয়ের জন্য চ্যাম্পিয়ন ট্রফি বয়ে আনবে।”

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন ২৬ ব্যাচের সাবরিনা জাহান (ইকোনমিক্স), রাফিয়া রশিদ (সোসিওলজি) এবং নাঈমুল (এইচআরএম) । রানার-আপ দল ২৬ ব্যাচের রাইশি হালদার প্রিথা (এগ্রোটেকনোলজি), রুমাইয়া হোসেন জারিয়া (বাংলা) এবং নন্দ গোপাল (ইংরেজি) সমন্বয়ে গঠিত দল।

অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন আইন ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ও ডিসিপ্লিন প্রধান পুনম চক্রবর্তী, ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ও ডিসিপ্লিন প্রধান সারা মোনামি হোসেন এবং ইংরেজি ডিসিপ্লিনের প্রভাষক আফসানা কবির প্রীতি।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘নৈয়ায়িক’ এর সভাপতি নওরিন হক, সাবেক সাধারণ সম্পাদক খালিদ আহমেদ এবং সাবেক সহ-সভাপতি মো. রাফিদ তাহিয়াতসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা নবীন শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবোধ ও বিশ্লেষণধর্মী চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]