মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলা ও হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

সংবাদদাতা / ১৫২ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ,,

গাজায় ইসরায়েলের পক্ষ থেকে বর্বরোচিত হামলা, হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ৭ এপ্রিল সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাধারণ ছাত্র-জনতা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে এ কর্মসূচী পালিত হয়।

“হে মুসলিম উম্মাহ যুদ্ধের জন্য প্রস্তুতি নেও, আমিও যুদ্ধে শহীদ হতে প্রস্তুত” এ জাতীয় শোলগানে মুখরিত ছিল পুরো ঠাকুরগাঁও শহর। “মার্চ ফর ফিলিস্তিন” উপলক্ষে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে দুপুরে জড়ো হতে থাকে ছাত্র-জনতা, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের সদস্যসহ সর্বস্তরের মানুষজন।

“আমাকে হাজারবার গুলি করো, আমার সন্তানকে মেরো না”, আমার ফুসফুস কেটে নিয়ে উল্লাস করো, আমার বাচ্চার অক্সিজেন কেড়ে নিও না”, “তোমার বুটের লাথিতে আমার পাজর ভেঙ্গে দাও, বাচ্চাটাকে ছুঁয়ো না” ফিলিস্তিনের শিশুদের রক্ষার জন্য তাদের অভিভাবেকদের এ জাতীয় আবেগজড়িত কথা উল্লেখ করে হামলা ও হত্যার প্রতিবাদ জানানো হয়। পরে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের চৌরাস্তা মোড়ে আধা ঘন্টাব্যাপী সমাবেশ পালন করা হয়। অপরদিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড গোলচত্বরেও একই দাবিতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পাশাপাশি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালসহ নানা স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ পালন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]