মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

গাজীপুরে কালীগঞ্জে-৫ আসনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

সংবাদদাতা / ১৭৯ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ন

মোঃ আলমগীর মোল্লা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারী। এই নির্বাচন ঘিরে মনোনয়ন ফরম দাখিলের শেষ দিনে গাজীপুর-৫ (কালীগঞ্জ-পূবাইল-বাড়িয়া) আসনে বিভিন্ন দলের সাতজন প্রার্থী সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এবং একজন প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এই আসনে বিভিন্ন দলের মোট ৯জন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেছিলেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ধানের শীষ প্রতীকে মনোনীত প্রার্থী একেএম ফজলুল হক মিলন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মর্তা এটিএম কামরুল ইসলামের নিকট তাঁর মনোয়নপত্র জমা দেন।


এসময় উপজেলা বিএনপি’র আহবায়ক হুমায়ুন কবির মাষ্টার ও সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান আলম, আশরাফী হাবিবুল্লাহ ও খায়রুল আহসান মিন্টু এবং কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র লুৎফর রহমান উপস্থিত ছিলেন।
পরে ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ আল আমিন দেওয়ান (চেয়ার), গণফোরাম মনোনীত প্রার্থী মোঃ কাজল ভুইয়া (উদীয়মান সূর্য),
জনতার দল মনোনীত প্রার্থী আজম খান (কলম প্রতিক মার্কা‌ )
ইসলামীক আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী গাজী আতাউর রহমান (হাত পাখা), বাংলাদেশ খিলাফত মজলিস মনোনীত প্রার্থী রুহুল আমিন কাসেমী (রিক্সায়) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ খায়রুল হাসান (দাঁড়িপাল্লা) নিজ নিজ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা দেন। বিকেলে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ডাঃ শফিউদ্দিন সরকার (লাঙ্গল) রিটার্নিং কর্মর্তার নিকট যে মনোনয়নপত্র জমা দেন। গণফোরামের অপর প্রার্থী মোঃ সোহেল মিয়া (উদীয়মান সূর্য) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা প্রদান করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]