মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

গোদাগাড়ী–তানোর-১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন ফরম উত্তোলন

সংবাদদাতা / ১৫৮ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

অলিউল্লাহ,

গোদাগাড়ী, রাজশাহী:-

রাজশাহী জেলার গোদাগাড়ী–তানোর-১ আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিনের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টায় গোদাগাড়ী উপজেলা নির্বাচন অফিস থেকে তার পক্ষে বিএনপির নেতাকর্মীরা মনোনয়ন ফরম উত্তোলন করেন।

মনোনয়ন ফরম উত্তোলন শেষে মেজর শরীফ উদ্দিন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, আজকের দিনটি আমার জন্য একটি পবিত্র দিন। এই নির্বাচনী ট্রেনের প্রথম পদক্ষেপ হিসেবে মনোনয়নপত্র উত্তোলনের কার্যক্রম শুরু হলো। ধানের শীষ প্রতীকে মনোনয়ন তুলতে পেরে আমি গর্বিত।

তিনি আরও বলেন, এই আসনে অন্যান্য দল কিংবা স্বতন্ত্র প্রার্থী থাকতেই পারে, এতে কোনো সমস্যা নেই। এটি প্রত্যেকের ব্যক্তিগত স্বাধীনতা। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, গোদাগাড়ী ও তানোরের মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। ধানের শীষ ছাড়া অন্য কাউকে বেছে নেওয়ার সম্ভাবনা খুবই কম।

ভোটের বিষয়ে তিনি বলেন, মানুষের ভোটের প্রকৃত বহিঃপ্রকাশ ঘটবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি।

দলীয় মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, “অনেকেই হয়তো মনোনয়ন প্রত্যাশী ছিলেন, সেটি স্বাভাবিক। তবে দলের হাইকমান্ড বিচার-বিশ্লেষণ ও তদন্ত করে একজনকেই মনোনয়ন দিয়েছে। এখন সেই লক্ষ্যেই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

নির্বাচিত হলে এলাকার উন্নয়ন এবং সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে কাজ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, সাবেক আহ্বায়ক আব্দুল মালেক, সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য সদর উদ্দিন, কাকনহাট পৌর বিএনপির সভাপতি জিয়াউল হক সরকার, গোদাগাড়ী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আনোয়ারুল ইসলাম, মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি এহসানুল কবির টুকু, গোদাগাড়ী বণিক সমিতির সভাপতি আসাদুজ্জামান মিলনসহ গোদাগাড়ী ও তানোর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]