শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
গোদাগাড়ী প্রতিনিধি :-
গোদাগাড়ীতে জাতীয়তাবাদি দল বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার ১,২ ও ৩ নং ওয়ার্ড শাখা পর্যায়ের কর্মী সভা অনুষ্ঠিত হয়।
২২ জানুয়ারি ( বুধবার) বিকেল ৪ টায় উপজেলার গরু হাট প্রাঙ্গণে এই সভাটি অনুষ্ঠিত হয়।

২ নং ওয়ার্ড শাখা বিএনপির সভাপতি মোঃ নওশাদ আলীর সভাপতিত্বে মোঃ মোজাম্মেল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য মেজর জেনারেল (অবঃ) মোঃ শরিফ উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী পৌরসভার সাবেক মেয়র মোঃ আনোয়ারুল ইসলাম চৌধুরী, গোদাগাড়ী পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ গোলাম কিবরিয়া রুলু,রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও গোদাগাড়ী পৌর যুবদলের আহবায়ক মোঃ মাহবুবুর রহমান বিপ্লব, ডাইংপাড়া বনিক সমিতির সভাপতি মোঃ আসাদুজ্জামান মিলন,এনামুল হক প্রমুখ।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হানিফ আলী।
প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল শরীফ উদ্দীন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা সবাই এক হয়ে ধানের শীষের পাশে থাকবেন। জাতীয়তাবাদী দল বিএনপির সাথে থেকে আমাদের সকল কার্যক্রমকে ত্বরান্বিত করবেন।