শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে মুখোমুখি হলেন আর্জেন্টিনা ও স্পেন। দেশজুড়ে আর্জেন্টিনার সমর্থকদের তাই উন্মাদনার শেষ নেই। প্রিয় দলের খেলা দেখতে অনেকেই করেছেন নানা আয়োজন। গতকাল বুধবার রাতে ছিল সেমিফাইনাল খেলা। রাত ১টায় আর্জেন্টিনা ও ইংল্যান্ড মুখোমুখি হয়েছে। সেমিফাইনালের এ উত্তেজনাকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে ছাগল জবাই করে ভুরিভোজের আয়োজন করেছে আর্জেন্টিনার সমর্থকরা।
বুধবার (১৫ জুলাই) রাতে উপজেলার খুটাখালী ইউনিয়নের হাজী তমিম গোলাল মার্কেটে এ ভুরিভোজের আয়োজন করা হয়। এ ভুরিভোজ আয়োজন উপলক্ষে ইউনিয়নের বিভিন্ন গ্রামের আশপাশ থেকে আর্জেন্টিনার সমর্থকরা জড়ো হয়ে আনন্দ উল্লাস করতে দেখা গেছে।
এসময় ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক ছৈয়দ আলম ও সদস্য সচিব আকতার কামালসহ অনেকে উপস্থিত ছিলেন।
ইউনিয়নে ব্যবসায়ী নাছির উদ্দীন বাবুল বলেন, আমরা আর্জেন্টিনার সমর্থকরা সেমিফাইনাল খেলা উপলক্ষে ভূরিভোজের আয়োজন করেছি। এ জন্য আমরা ছাগল জবাই করেছি। ফাইনালেও বড় আয়োজন করা হবে।
আইনজীবি সহকারী ও যুবনেতা শীষ মোহাম্মদ রাশেল বলেন, আমরা আর্জেন্টিনার সেমিফাইনাল খেলা উপলক্ষে খাবারের আয়োজন করেছি। এখানে আমরা আর্জেন্টাইন সমর্থকরা খেলা দেখবো। যারা এখানে খেলা দেখতে আসবে তাদেরকেই খাওয়ানো হবে।
১৬/৭/২০২৬ খ্রি.