শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন! বিস্তারিত জানালেন পুলিশ সুপার মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সন্ত্রাসী হামলায় গুরুতর আহত যুবদল নেতা ফয়েজ মোল্লার, ঢামেকে খোঁজ নিলেন ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন এমপি বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা In Reverence and Remembrance ‘Abdul Hye—Professor M A Barnik

চৌদ্দগ্রামে কনকাপৈত ইউনিয়ন যুবদলের উদ্যোগে ০১নং ওয়ার্ডে নির্বাচনী প্রস্তুতি ও আলোচনা সভা

সংবাদদাতা / ৩৫ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে কনকাপৈত ইউনিয়ন যুবদলের উদ্যোগে ০১নং ওয়ার্ডে নির্বাচনী প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধায় উপজেলার কনকাপৈত ইউনিয়নের পন্নারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত নির্বাচনী প্রস্তুতি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী নুরু।

সভায় প্রধান বক্তা ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের আহবায়ক মো. জামাল উদ্দীন মামুন। বিশেষ বক্তা ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মো. শাহ নেওয়াজ মজুমদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. নাজমুল হাসান মনির, রফিকুল ইসলাম শামীম, দেলোয়ার হোসেন মাসুম।

কনকাপৈত ইউনিয়ন যুবদলের সভাপতি কাজী মো. মহিন উদ্দীন নয়ন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ এবং ইউনিয়ন যুবদল নেতা কাজী মো. শাহআলম এর যৌথ সঞ্চালায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাতিসা ইউনিয়ন যুবদলের সভাপতি মো. কামরুল ইসলাম ভূঁইয়া, চিওড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুস লিপন, মুন্সীরহাট ইউনিয়ন যুবদলের সভাপতি আবদুল হালিম ভূঁইয়া, কনকাপৈত ইউনিয়ন যুবদল নেতা কাজী মো. শরীফ, কনকাপৈত ইউনিয়ন ছাত্রদল নেতা তারেক মনোয়ার, চিওড়া ইউনিয়ন ছাত্রদল নেতা রিফাত চৌধুরী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কনকাপৈত ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি খালেদ সাইফুল্লাহ বাচ্চু, কোষাধ্যক্ষ আমান উল্লাহ, ইউনিয়ন বিএনপি নেতা আশরাফ হোসেন, সালেহ আহমেদ, মো. জসিম উদ্দীন, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. মনির হোসেন মজুমদার, সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মো. আব্দুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মো. কামরুল ইসলাম, ইউনিয়ন যুবদল নেতা মো. ইমন, মীর হোসেন মীরু, কাজী খোরশেদ আলম, মো. রিপন, মাহবুব আলম হাসিব, মো. আলমগীর হোসেন, সাদেক হোসেন ভূঁইয়া সহ চৌদ্দগ্রাম উপজেলা ও কনকাপৈত ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]