শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ,সাংবাদিককে মারধর করলো পুলিশ! উক্ত পুলিশ ক্লোজ! *ফিল্ড মার্শালের ইটে-ইটে গড়া শান্তির দেয়াল* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন! বিস্তারিত জানালেন পুলিশ সুপার মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা

সংবাদদাতা / ৯০ বার ভিউ
সময়ঃ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে ‘স্বদেশ ব্রিকস’ নামক একটি অবৈধ ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহর সার্বিক তত্ত্বাবধানে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফেলনায় অবস্থিত স্বদেশ ব্রিকস ফিল্ডে এ অভিযান পরিচালনা করেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ লঙ্ঘন করে লাইসেন্সবিহীন অবৈধভাবে ইটভাটা পরিচালনার অপরাধে ওই ব্রিকস ফিল্ড কর্তৃপক্ষকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় চৌদ্দগ্রাম সেনাবাহিনী ক্যাম্পের একটি আভিযানিক দল ও থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলো। পরিবেশ সংরক্ষণ ও অবৈধ ইটভাটা নিয়ন্ত্রণে প্রশাসনের এ ধরনের উদ্যোগ প্রশংসিত হয়েছে।

  • এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে একটি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]