মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

চৌদ্দগ্রামে সাংবাদিক ফখরুদ্দীন ইমনের বোন সবুরা বেগমের ইন্তেকাল

সংবাদদাতা / ১৩৩ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে ‘দৈনিক সকালের সময়’ ও ‘দৈনিক ভোরের সূর্যোদয়’ এর চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি মুহা. ফখরুদ্দীন ইমন এর বড় বোন সবুরা বেগম (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি বার্ধক্যজনিত কারণে চট্টগ্রামের চকবাজারস্থ “পার্ক ভিউ হসপিটাল” এর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে এগারোটায় ইন্তেকাল করেছেন। বুধবার রাত সাড়ে নয়টায় মরহুমার নিজ বাড়ী উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি দক্ষিণ পাড়া কাজী বাড়ী সংলগ্ন মাঠে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি একই গ্রামের মরহুম আলহাজ্ব মাস্টার ওবায়দুল হক মোল্লার দ্বিতীয় মেয়ে ও একই গ্রামের কাজী মো. হাছানুজ্জামান এর সহধর্মীনি এবং চট্টগ্রামের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান “মেসার্স আজাদ স্টীল” এর স্বত্ত্বাধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কাজী মো. তাজুল ইসলাম, মো. সফর উদ্দীন ও আজমীর হোসেন মনির এর মমতাময়ী মা। মৃত্যুকালে তিনি স্বামী, তিন ছেলে ও চার মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তাঁর মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

এদিকে সবুরা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পৃথক পৃথক শোকবার্তায় তাঁরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]