মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

চৌদ্দগ্রামে ৪৮ ঘণ্টার ব্যবধানে একই জায়গায় দুই প্রবাসীর গাড়িতে ডাকাতি

সংবাদদাতা / ১৫৪ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফালগুনকরা এলাকায় প্রবাসীর গাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদল দেশীয় অস্ত্রের মুখে নগদ অর্থসহ যাবতীয় মালামাল লুট করে নেয়। শনিবার (১ মার্চ) ভোর ছয়টায় এ ঘটনা ঘটে। গত ৪৮ ঘণ্টার ব্যবধানে একই স্থানে একই কায়দায় ডাকাতির শিকার হয়েছেন কুয়েত প্রবাসী চট্টগ্রামের জোরারগঞ্জ থানার নাইমুল ইসলাম এবং ফেনীর দাগনভূঞা থানার মালয়েশিয়া প্রবাসী মো: বেলাল আহমেদ।

ডাকাতির শিকার হওয়া প্রবাসী বেলাল আহমেদ জানান, পিকআপ ভ্যানে করে এসে পরিকল্পিতভাবে তাদের প্রাইভেটকারে ধাক্কা দেওয়া হয়। এতে রাস্তার পাশে ছিটকে যান তারা। এরপর তাদের গাড়ির গøাস ভেঙে ডাকাতি করা হয়।

তিনি আরও বলেন, দীর্ঘদিন প্রবাসে ছিলাম। আসন্ন রমজানে পরিবারের সঙ্গে সময় কাটাতে ছুটিতে দেশে আসছিলাম। পথিমধ্যে ডাকাত দল হামলা করে মালয়েশিয়ান ৩ হাজার রিঙ্গিত ও ছয় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

তাৎক্ষণিক সংবাদ পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম-নাঙ্গলকোট সার্কেল) নিশাত তাবাসসুম ও চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ বলেন, ‘ডাকাতির ঘটনার সংবাদ শোনার সাথে সাথে পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

হাইওয়ের পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলম বলেন, মহাসড়কের চৌদ্দগ্রামের ফালগুনকরা এলাকায় শনিবার ভোরে প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছি। ডাকাত দলকে চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) একই জায়গায় অজ্ঞাত ডাকাত দল হামলা চালিয়ে গাড়ি ভাংচুর করে কুয়েত প্রবাসী, চট্টগ্রামের জোরারগঞ্জ থানার মো: নাইমুল ইসলামের সর্বস্ব কেড়ে নেয়। ঘটনাটিও দেশব্যাপী বেশ আলোচনার জন্ম দিয়েছিলো। জননিরাপত্তা জোরদারে পুলিশি তৎপরতা বৃদ্ধির জোর দাবি জানিয়েছে সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]