শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল চ্যানেল আইয়ের শুভজন্মদিন উপলক্ষে বাংলাদেশ সুশীল ফোরামের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজের হাতে ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১২টায় চ্যানেল আইয়ের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ সুশীল ফোরামের নেতৃবৃন্দ এ শুভেচ্

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সুশীল ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জাহিদ, বিশিষ্ট লেখক, কলামিস্ট ও গবেষক; সিনিয়র সহ-সভাপতি মোঃ এস এম শহীদুল্লাহ; সাধারণ সম্পাদক ডা. আল হাসান মোবারক; সহ-সভাপতি ফজলুর করিম শামীম, মোঃ এনায়েতসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্ব, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সমাজসেবক, শিল্পী, লেখক, সাংবাদিক, কলাকুশলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা চ্যানেল আইয়ের দীর্ঘ পথচলার প্রশংসা করে গণমাধ্যম, সংস্কৃতি, কৃষি, শিক্ষা ও জনসচেতনতামূলক কার্যক্রমে প্রতিষ্ঠানটির ভূমিকার কথা উল্লেখ করেন। তারা ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমূলক সাংবাদিকতার মাধ্যমে দেশের মানুষের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।
বাংলাদেশ সুশীল ফোরামের পক্ষ থেকে চ্যানেল আইয়ের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করা হয়।