রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
আলো নিউজ
স্টাফ রিপোটার
মানুষের উপকারে যদি না আসেন তাহলে অত্র এলাকার বিএনপির নেতৃত্ব আমি পরিবর্তন করে দিবে। এলাকাবাসী উদ্দেশ্য করে বলেন দুষ্কৃতিকারী যদি আমার নেতাকর্মীও হয়, আপনারা আমাকে জানাবেন আমি তাৎক্ষণিক সাংগঠনিক এবং আইনগত কঠর ব্যবস্থা নিব। রূপনগরে সোনার বাংলা বহমূখী সমবায় সমিতির উদ্দ্যাগে মতবিনিময় সভায় – প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন, আমিনুল হক।

গত ৪ আগষ্ট ২০২৫ ইং সোমবার সন্ধ্যা ৭৩ মিনিটে রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় সোনার বাংলা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের উদ্দ্যাগে মতবিনিময় সভার আয়োজন করে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জনাব আমিনুল হক
এসময় বক্তব্যে তিনি বলেন একটি সুন্দর বাংলাদেশ সুন্দর সমাজ, প্রতিষ্ঠার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন আপনাদের সহযোগিতা পেলে রূপনগর ও পল্লবীকে একটি কল্যানকর নগরী গড়তে পারবো – ইনশাআল্লাহ
২৪-এর গণঅভ্যুত্থানে আমাদের বহু ছাত্র ও নেতাকর্মী রক্ত দিয়ে শহীদ হয়েছেন। তাঁদের আত্মত্যাগের মাধ্যমে যে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি, তা ধরে রাখার দায়িত্ব আমাদের সকলের।
আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা আমরা একটি স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে চাই। ভবিষ্যতে বাংলাদেশ আর কোনো স্বৈরাচার মাথাচারা দিতে না পারে।
আমরা দীর্ঘ ১৭ বছর ধরে স্বৈরাচারের বিরুদ্ধে আমার বার-বার রুখে দাঁড়িয়েছি, এসময় আমাদের বহু নেতা কর্মী গুম-খুন ও হত্যার শিকার হয়েছেন। আর যেন পুনরাবৃত্তি আর কখনও না হয় – সে উদ্দেশ্যে বিএনপি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নিরলস ভাবে কাজ করছেন।
তিনি আরও বলেন, মাদক এখন শুধু রূপনগর-পল্লবীর সমস্যা নয়, এটি সারা দেশের সমস্যা।
মাদক শুন্যের কোটায় নামিয়ে আনতে বিএনপি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। মাদক একটি জাতীয় সমস্যা।
গত ১৭ বছরে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ও সহযোগিতা মাদক কে দেশের আনাচে কানাচে ছড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু বিএনপি মাদকের বিরুদ্ধে শুন্যের কোঠায় নামিয়ে আনা নীতিতে বিশ্বাসী। তারা যতই শক্তিশালী হোক, মাদক ব্যবসায়ীদের কে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা । তারা যেন সহজে জামিন না পান , সে বিষয়েও আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলবো।
এসময় তিনি অভিভাবকদের বলেন, আমরা আমাদের নিজেদের সন্তানদের প্রতি রাখতে হবে। সন্তানদের কে ভালোবাসা, সহানুভূতি শীল আচরণ ও বোঝাপড়ার দিয়ে মাদক সেবী সন্তন কে মদককের করালগ্রাস থেকে ফিরিয়ে আনতে পারি। আমরা সচেতন হলে ভবিষতে একটি মাদকমুক্ত প্রজন্ম গড়তে পারি।
আত্র এলাকায় যারা দুষ্কৃতকারী আছে, তারা যতই শক্তিশালী হোক না কেনো, কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুশিয়ার উচ্চারণ করেন, এবং বলেন তারা যদিও আমাদের দলের লোকও হয়। তদের কোন ছাড়া নয়। আমাদের সমাজ কে পরিবর্তন করতে হলে আন্তরিকতা, ভ্রাতৃত্ববোধ এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া পরিবর্তন সম্ভবপর নয়।
এখন আমাদের পক্ষে যেটুকু সমস্যা সমাধানের সম্ভব তা সমাধান করবো – ইনশাআল্লাহ
আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে সমস্যার স্থায়ী সমাধানের অঙ্গীকার করে এলাকার জনগণের উদ্দেশে তিনি বলেন আপনারা যদি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করেন, তাহলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি – এই এলাকার খেলার মাঠ, ড্রেনেজ, জলাবদ্ধতা, শিক্ষা, স্বাস্থ্যসহ প্রতিটি সমস্যার সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো— ইনশাআল্লাহ।
এসময় আরও হক বলেন, “বিএনপিতে আওয়ামী দোসরদের কোনো জায়গা নেই। রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যারা এখনও বসে আছে, এবং তারা আওয়ামী স্বৈরাচারকে সহায়তা করে চলেছে—আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করা হবে।
আমরা একসাথে সুখ দুঃখে পাশাপাশি থেকে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলবো।”আমি আপনাদের পাশে আছি, আপনারাও আমাদের পাশে থাকুন। ভবিষ্যৎ প্রজন্মকে একটি কল্যানকর সমাজের উপহার দিতে চাই।
এ-সময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, রূপনগর থানা বিএনপি আহবায়ক, জহিরুল হক, যুগ্ম আহবায়ক ইন্জিঃ মজিবুল হক, আলী আহমেদ রাজু, থানার সিনিয়র সদস্য মোঃ আশরাফুল ইসলাম, রূপনগর আবাসিক জনকল্যাণ সমিতির সভাপতি বিএনপি নেতা মোঃ শাহআলম মোল্লা, রূপনগর থানা ৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি শফিকুর রহমান মামুন, সাধারণ সম্পাদক খোকন মাদবর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিম, সহসভাপতি মোঃ ফুতুন মিয়া, ৬ নং আঞ্চলিক ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি ডাঃ আল হাসান মোবারক, সাধারণ সম্পাদক মোঃ লুৎফর আহাসান রনি, স্বেচ্ছাসেবকদলের সাজেদুল আলম টুটুল, যুবদলের নাঈম হোসেন, ছাত্রদলের কাওসার মল্লিক, অঙ্গসংগঠনের নেত কর্মী ও স্থানীয় ব্যাক্তিবর্গ।