মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

জাতীয় দিবস উদযাপনে নবীনগর প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

সংবাদদাতা / ২০১ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

ইব্রাহীম খলিল,

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নবীনগরের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান। দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তার প্রথম আনুষ্ঠানিক সভা। সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন।

সভায় ইউএনও মো. মাহমুদুল হাসান বলেন, “জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলো সুষ্ঠু, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে উদযাপনে সকলের আন্তরিকতা ও সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করেই আমরা এ আয়োজন সফল করতে চাই।”

সভায় উপস্থিত ছিলেন নবীনগর থানার নবাগত ওসি রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, দুপ্রক উপজেলা শাখার সভাপতি আবু কামাল খন্দকার, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম শাহান, জেলা বিএনপি নেতা মাসুদুল ইসলাম মাসুদসহ উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, এনসিপি প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় শ্রদ্ধা নিবেদন, শোভাযাত্রা, আলোচনা সভা, দোয়া মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]