মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
আলো
নিজস্ব প্রতিবেদক(ঢাকা)
আগামী ২৭ এপ্রিল পূর্বনির্ধারিত পরিচিত সভা স্থগিত করেছে রওশন এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি।
২৭ এপ্রিল ২০২৪ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনিস্টিউট মিলনায়তনে এ সভা আহ্বান করেছিল দলটি। একইদিনে কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনিস্টিউটে দলের বর্ধিত সভা ডেকেছে জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির এক অংশ এ নিয়ে গত কয়েক দিন যাবত দুটি অংশে বিরাজ করছিল উত্তেজনা।

নিয়ে প্রশাসনের পর্যন্ত গড়ায় হয়েছে দুই অংশের নেতাদের।
এই অবস্থায় ২৬ এপ্রিল২৪ ইং শুক্রবার দুপুরে বিজয়নগরের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে রওশন এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি এক অংশ
এতে পার্টির নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ সংবাদ সম্মেলন বলেন, এই তীব্র তাপপ্রবাহে জনগণের পাশে না দাঁড়িয়ে রাজনৈতিক সভা-সমাবেশ করা জনগনের সাথে তামাশা করার সামিল।

তাই আমরা আগামী ২৭ এপ্রিলের পরিচিত সভা স্থগিত করে আজ শুক্রবার থেকে পাঁচ দিনব্যাপী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে ১০টি স্থানে তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ জনসাধারণের মাঝে আমরা পানি ও খাবার স্যালাইন বিতরণ করব।
এসময় তিনি আরও বলেন, আজ অর্থনৈতিক ও ব্যাংক খাতে বিপর্যয় নেমে এসেছে। বড়বড় ব্যাংক ছোট ছোট ব্যাংক গিলে খাচ্ছে। বড় বড় কোম্পানি গুলোতে অভ্যন্তরীণ কোন্দল লাগিয়ে দিয়ে তা গিলে খাওয়া হচ্ছে। এসব বিষয়ে নিয়ে আজ জাতীয় সংসদে আলোচনা হয় না।
তিনি বলেন আগে জাতীয় পার্টিকে বলা হতো গৃহপালিত বিরোধী রাজনৈতিক দল। এখন বলা হয় কৃতদাস দলে পরিনত হয়েছে এই দলের ভবিষ্যৎ অন্ধকার। জাতীয় পার্টির ওপর মানুষের কোন আস্থা নেই। তারপরও আমরা চেষ্টা করছি এ পার্টিকে কীভাবে গুছিয়ে রাখা যায়।
তিন আরও বলেন, আগামীতে দুটি মার্কা ছাড়া অন্য মার্কা খুঁজে পাওয়া যাবে না।
হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আনোয়ার হোসেন মঞ্জু, নিজেদের প্রতিক বাদ দিয়ে নৌকায় চরে বসেছেন আবার অনেক কেই ডুবে যেতে হয়েছে। দেশে নির্বাচন এখন আর নির্বাচনে নেই। এক দলের মধ্যেই নির্বাচন সীমাবদ্ধ থাকে ।
কাজী ফিরোজ রশিদ বলেন, এখন দ্রুত বড়লোক হওয়ার একমাত্র পথ রাজনীতি। জীবনে যাদের ঘরের টিন ছিল না তারা আজ বিলাসবহুল গাড়ী চালায়। এখন রাজনীতি নিয়ে অপরাজনীতি চলছে।

এভাবে চললে দেশে রাজনীতি শূন্য হচ্ছে এবং দেশ ও রাজনীতি ব্যবসায়ীদের হাতে চলে যাচ্ছে।
তিনি আরও বলেন রাজনীতি করার সময় আনেক পাওয়া যাবে, জনদুর্ভোগ মানুষের কষ্টের সময় রাজনীতি চলে না। আমরা জনগণের কল্যাণের জন্য রাজনীতি করি। এই মুহুর্ জনগনের পাশে দাঁড়ানোই আমাদের প্রথম কাজ। আমরা পাঁচ দিনব্যাপী প্রতিদিন দশটি স্পটে তীব্র তাপপ্রবাহে ভ্রাম্যমাণ ও অসহায় মানুষ কে পানি ও খাবার স্যালাইন বিতরণ করব।
সংবাদ সম্মেলন শেষে করে বিজয় নগরে তীব্র তাপপ্রবাহে তৃষ্ণার্ত জন-সাধারণের মাঝে খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ করে পাঁচ দিনের কর্মসূচী শুরু করেন।
এ সময় সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, কো-চেয়ারম্যান সাহিদুর রহমান টেপা, শফিকুল ইসলাম সেন্টু, গোলাম সারোয়ার মিলন এবং সুনীল শুভ রায়। এসময় উপস্থিত ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য নুরুল , জাহাঙ্গীর আলম পাঠান,ইসলাম নূরু, শফিকুল ইসলাম, , জামাল রানা,মনিরুজ্জামান টিটু,
যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহাজাদা, শেখ মাসুক রহমান, সারফুদ্দিন আহমেদ শিপু, দপ্তর সম্পাদক আবুল হাসান আহমেদ জুয়েল প্রমুখ।