মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

শিরোনাম
35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

জীবন বাঁচাতে মানবিক সহযোগিতা চায় মাদ্রাসা ছাত্র জুনায়েদ

সংবাদদাতা / ১৩২ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

ইব্রাহীম খলিল,

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে এক মাদ্রাসা ছাত্র। ক্যান্সারের মতো মরণব্যাধিতে আক্রান্ত হয়ে বর্তমানে চরম কষ্টে দিন কাটাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর সুফিয়াবাদ ফাজিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র মোঃ জুনায়েদ আহমেদ।

পড়ালেখার পাশাপাশি তার স্বপ্ন ছিল বড় হয়ে দ্বীনি শিক্ষায় আলোকিত একজন মানুষ হওয়ার। কিন্তু হঠাৎ ক্যান্সারে আক্রান্ত হওয়ায় সেই স্বপ্ন এখন থমকে গেছে।

পরিবার সূত্রে জানা যায়, কয়েক মাস আগে শারীরিক অসুস্থতা দেখা দিলে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। এরপর থেকেই চলছে ব্যয়বহুল চিকিৎসা। ইতোমধ্যে পরিবারের সব সঞ্চয় শেষ হয়ে গেছে। চিকিৎসার খরচ বহন করতে হিমশিম খাচ্ছেন তার বাবা মোঃ দুলাল মিয়া। দিনমজুর এই পিতার পক্ষে এখন ছেলের চিকিৎসা চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

অসুস্থ জুনায়েদের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলেটা বাঁচতে চায়। কিন্তু টাকার অভাবে ঠিকমতো চিকিৎসা করাতে পারছি না। সমাজের বিত্তবান মানুষ যদি একটু সাহায্যের হাত বাড়ান, তাহলে হয়তো আমার ছেলেটা আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে।”

স্থানীয় বাসিন্দারা জানান, জুনায়েদ অত্যন্ত ভদ্র, নম্র ও মেধাবী ছাত্র। তার এমন করুণ অবস্থায় এলাকাবাসীর মধ্যেও নেমে এসেছে শোকের ছায়া। তারা সমাজের হৃদয়বান ব্যক্তি, প্রবাসী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবী দানশীল ব্যক্তি ও মানবিক সংগঠনের কাছে এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন।

বর্তমানে উন্নত চিকিৎসার জন‍্য জুনায়েদের পরিবার দেশ-বিদেশে অবস্থানরত দানশীল ব্যক্তি ও মানবিক সংগঠনের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছে। সহায়তার জন্য 01752257429 নাম্বারে (বিকাশ) যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন জুনায়েদ এর বাবা মোঃ দুলাল মিয়া, গ্রাম- খাগলিয়া, উপজেলা- নাছিরনগর, ব্রাহ্মণবাড়িয়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]