মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

ঠাকুরগাঁওয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী ধর্ষণের ঘটনায় উত্তপ্ত ! 

সংবাদদাতা / ১২৬ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ,,

ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক শিার্থীকে শ্লীলতাহানি ও ধর্ষণের অভিযোগে গ্রেফতারকৃত শিক্ষক মোজাম্মেল হক মানিককে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। ৯ মার্চ রোববার তাকে আদালতে নেওয়া হলে উত্তেজনা দেখা দেয়। এ সময় ছাত্র-জনতা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে মারপিট করে।

পরে পুলিশ তাকে করা পাহারায় জেলহাজতে নিয়ে যায়।  ঘটনার দিনই ঐ শিক্ষার্থীর পিতা বাদী হয়ে শিক্ষক মোজাম্মেল হক মানিককে আসামী করে ভুল্লী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন ৮ মার্চ শনিবার তার শিশু কন্যা বিদ্যালয়ে মানিকের কাছে অন্যান্য শিক্ষার্থীদের সাথে প্রাইভেট পড়তে যায়।

মানিক অন্যান্য শিক্ষার্থীদের বাড়ি পাঠিয়ে দিলেও গেলেও ঐ শিক্ষার্থীকে একা থাকতে বলেন। পরে কৌশলে ঐ শিক্ষার্থীকে বিদ্যালয়ের একটি কক্ষে নিয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ধর্ষন করেন। ঐ শিক্ষার্থী বাড়িতে গিয়ে পরিবারের সকলকে বিষয়টি জানালে তাৎক্ষনিক তাকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়। এ ঘটনার জেরে ৯ মার্চ রোববার ধর্ষণ ও নীপিড়নের বিরুদ্ধে ঠাকুরগাঁও সহ ছাত্র-জনতা পৌর শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী মানববন্ধন পালন করে বিক্ষোভ প্রদর্শন করে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা বিক্ষুব্ধ ছাত্র-জনতাকে এ ঘটানায় দ্রুত তদন্ত সাপেক্ষে বিচারের আশ্বাস প্রদান করেন। ঐ দিন ঠাকুরগাঁও জেলা কালেক্টরেট চত্বর বিকেল পর্যন্ত ছাত্র-জনতা ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন

স্লোগান দিতে থাকে। যৌথবাহিনী তাদেরকে শান্ত করার চেষ্টা করে। উল্লেখ্য, গত ৮ মার্চ শনিবার ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ি মাদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ঐ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে একই বিদ্যালয়ের শিক্ষক মোজাম্মেল হক মানিককে গ্রেফতার করে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]