মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

ঠাকুরগাঁওয়ে শিয়ালের কামড়ে আহত — ২১ জন

সংবাদদাতা / ১৬৩ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁওয়ে বিগত দুইদিনে শিয়ালের কামড়ে আহত হয়েছেন ২১ জন নারী-পুরুষ । এই ঘটনার পর আতঙ্কে রয়েছেন এলাকাবাসী । বন্যপ্রাণির এমন আক্রমণ বেড়ে যাওয়ায় সচেতনতামূলক সভা করেছেন স্থানীয় প্রশাসন। জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলা রহিমানপুর,জামালপুর ইউনিয়ন সহ রাণীশংকৈল ও পীরগঞ্জ উপজেলায় শিয়ালের আক্রমণে ২১ জন আহতের ঘটনা ঘটেছে। এর মধ্যে রহিমানপুর ইউনিয়নে ১০ জন,জামালপুর ইউনিয়নে ২ জন,রাণীশংকৈল উপজেলায় ৭ জন ও পীরগঞ্জ উপজেলায় ২ জন আহত হয়েছেন। স্থানীয়রা বলছেন, প্রতিদিন বিকেলের আগেই সব কাজ শেষ করে তারা ঘরে ফিরে যান আর রাতে বের হচ্ছেন না। এ অবস্থায় আতঙ্ক রয়েছে সকলের মধ্যে, এদিকে বন্যপ্রাণির আক্রমণ বেড়ে যাওয়ায় রহিমানপুর ইউনিয়নে সচেতনতামূলক সভা করেছেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম । রহিমানপুর ইউনিয়নের আবুল কালাম আজাদ বলেন, গত সোমবার রাতে বাড়ির আঙ্গিনায় বসে ছিলাম । হঠাৎ করে বাসায় একঝাক শেয়াল প্রবেশ করে আক্রমণ করে। এ সময় পরিবারের লোকেরা এগিয়ে আসলে পালিয়ে যায় শেয়ালগুলো । শেয়ালের কামড়ে আমার হাতের মাংস উঠে গেছে ।
শিয়ালের কামড়ের শিকার নামজা, রেশমী সহ বেশ কয়েকজন বলেন,কিছুদিন থেকেই শিয়ালের আক্রমন বেড়েই চলছে। আমাদের জমিতে কাজ করতে গেলেও পিছন দিক থেকে এসে আক্রমণ করতেছে। বাড়ির ভিতরে এসেও আক্রমন করতেছে। ঠাকুরগাঁও জেলা বন বিভাগের সহকারী বন সংরক্ষক নূরুন্নাহারকে ফোন করা হলে তিনি বলেন, শেয়াল কামড়ের বিষয়ে যানেন না তিনি। সেই সাথে এই বিষয়ে বন বিভাগের কি পদক্ষেপ নেয়া দরকার তাও যানেন না তিনি ।
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম বলেন, বিষয়গুলো আমি অবগত হওয়ার পরেই স্থানীয় চেয়ারম্যানদের সাথে কথা বলেছি। সেই সাথে সচেতনামূলক আলোচনা করেছি। তবে সকলকে সচেতন থাকার পরামর্শ দিয়েছি। তিনি আরও জানান, ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মেডিকেল টিম গঠন করে চিকিৎসা দেয়া হচ্ছে। এর বাহিরে যদি কেউ আর্থিক সহায়তার জন্য আবেদন করে তাহলে সেটি করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]