মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

ঠাকুরগাঁওয়ে সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৫ বাংলাদেশী আটক

সংবাদদাতা / ১৫৯ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার নলডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ৫ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) চাঁন্দেরহাট বিওপির সদস্যরা তাদের আটক করেন।
আটক ব্যক্তিরা হলেন- ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ইনুয়া গ্রামের রবি রায় (৪৫), তার স্ত্রী কবিতা রানী রায় (৪০), ছেলে অন্তর রায় (১৭) ও অপু রায় (১৫)। এ ছাড়া দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার চেংগন গ্রামের নিদুল বেওয়া (৫৭) নামের এক নারীও আটক হয়েছেন। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, শনিবার সকাল সাড়ে ৭টায় সীমান্তের মেইন পিলার ৩৩২/৮ এস-এর কাছ থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের ভেতরে নলডাঙ্গায় ৫ জনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। এ সময় তাদের কাছে ৭৬ হাজার ৩০০ টাকা পাওয়া গেছে। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম বলেন, আটকদের পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। পীরগঞ্জ থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, বিজিবির পক্ষ থেকে আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করেছে। তাদের নামে মামলা দিয়ে ঠাকুরগাঁও জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]