বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

ড. আব্দুল মঈন খানের সাথে এস. আলম রাজীবের নেতৃত্বে সাক্ষাৎ

সংবাদদাতা / ৩৩১ বার ভিউ
সময়ঃ বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী, নরসিংদী -২ আসনে একাধিকবার নির্বাচিত সাবেক সাংসদ, প্রবীণ রাজনীতিবিদ ড. আব্দুল মঈন খান -এর সাথে গুলশানের বাসায় ব্যক্তিগত কার্যালয়ে উপস্থিত হয়ে সাক্ষাৎ করেন দেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি)’-কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীবের নেতৃত্বে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক এস. আলম ইসরাৎ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর (উত্তর) এর সদস্য সচিব এম. এ. শাফাত আহমেদ, নারায়ণগঞ্জ জেলা কমিটির আহবায়ক মনোয়ার খান রাজীব ও সদস্য সচিব সায়েম মোহাম্মদ প্রান্ত।

 

নেতৃবৃন্দ ড. আব্দুল মঈন খানের সাথে সংগঠনের কার্যক্রমের ব্যাপারে, বিএনপি ও জিয়া পরিবারের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রমূলক তথ্য সন্ত্রাস ও গুজব প্রতিরোধে করণীয় ইত্যাদি বিষয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন।

উল্লেখ্য যে, ড. আব্দুল মঈন খান তাঁর নির্বাচনী এলাকায় এস. আলম রাজীবের দাদার নামে প্রতিষ্ঠিত ‘বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়’-এর প্রধান পৃষ্ঠপোষক। তাই বিদ্যালয়ের সভাপতি ও প্রতিষ্ঠাতা পরিবারের প্রতিনিধি হিসেবে এস. আলম ইসরাৎ স্কুলের চলমান কিছু গুরুত্বপূর্ণ ইস্যু তাঁকে অবহিত করেন এবং তিনি গুরুত্ব সহকারে বিস্তারিত শুনে সেগুলো সমাধানে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।

এস. আলম রাজীব বলেন, ড. আব্দুল মঈন খান স্যারের কাছে আমরা রাজনৈতিকভাবে ও পারিবারিকভাবে চির কৃতজ্ঞ; এতো ব্যস্ততার মাঝেও তিনি আমাদের পরিবার কর্তৃক প্রতিষ্ঠিত স্কুলটির ব্যাপারে সর্বদা গুরুত্ব দেন এবং আমাদের সাইবার রাজনীতির ব্যাপারেও প্রতিবারই গুরুত্ব সহকারে সময় নিয়ে শুনেন এবং আমাদেরকে যথেষ্ট উৎসাহিত করেন, মূল্যবান উপদেশ দেন; যা আমাদের বর্তমান ও আগামীর পথচলায় প্রেরণা যোগায়। আমরা স্যারকে সেই জন্য কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]