মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

ঢাকা – ময়মনসিংহ মহাসড়ক শ্রীপুরে অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

সংবাদদাতা / ১৭৬ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

এফ মমিন,

শ্রীপুর গাজীপুর

বেতন বাড়ানো ও নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা।

মঙ্গলবার ৫ মার্চ ২০২৪ইং ভোর সাড়ে ৬ টা থেকে শ্রীপুরে উপজেলার জৈনাবাজার এলাকায় বিভিন্ন দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে জমজম স্পিনিং মিলস্ লিমিটেড নামের শ্রমিকরা বিক্ষোভ কর।
এতে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়  হয়, দেড় ঘন্টা পর পুলিশ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিলে সকাল  ৮ টার দিকে মহাসড়কে  যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষিপ্ত শ্রমিকরা বলেন, আশপাশের সব কারখানায় বেতন বাড়িয়েছে। আমাদের বেতন ৭হাজার টাকাই রয়ে গেছে। পাশের স্টিকার ম্যান কারখানার বেতন সাড়ে ৯ হাজার, ডাচ বাংলা কারখানায় সাড়ে ৯ হাজার টাকা বেতন। আমাদের বেতন কম দেয়া হয়, তাও সময় মত দেয়া হয় না। প্রতি মাসের ১২ তারিখেরও আগেও বেতন দেয়া হয় না। ১৬তারিখের পর বেতন দেয়া হয়। শ্রমিকরা অভিযোগ করে বলেন, বিষয়টি নিয়ে জমজম স্পিনিং মিলস্ লিমিটেড নামের কারখানার ম্যানেজার, জিএম’র কাছে বিষয়টি নিয়ে কথা বলার জন্য শ্রমিকরা গেলেও তারা কোন গুরুত্ব দেয় নি। বরং তারা বলেছে, তোমাদের যা ইচ্ছা তোমরা যা পারো তাই করো।

কারখানার অপারেটর জুনায়েদ জানান, আমরা নতুন কাঠামোতে বেতনের দাবি জানিয়ে একাধিকবার কারখানা কর্তৃপক্ষের কাছে যোগাযোগ করি কিন্তু কর্তৃপক্ষ  কোন সাড়া দিচ্ছে না। তাই বাধ্য হয়েই আজ আমরা  আন্দোলনে করতে মহাসড়কে নেমে এসেছি।

এদিকে শ্রমিকরা  আন্দোলনে মহাসড়কে  যাওয়ার কিছুক্ষণের মধ্যেই  শিল্প পুলিশ, থানা পুলিশ ও মাওনা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে আসেন।
পুলিশ  শ্রমিকদের বুঝিয়ে সাড়ে ৭টার দিকে মহাসড়ক থেকে সরিয়ে নেয়ার পর পূণরায়  কিছু সময়ের মধ্যে শ্রমিকরা আবারও  মহাসড়কে অবরোধ তৈরী করে।
পুলিশ আবারও মালিক পক্ষ সাথে আন্দোলনরত শ্রমিক  কার্মীদের মধ্যে সমঝোতার আলোচনার আশ্বাসের ভিত্তিতে    সকাল ৮টায় শ্রমিক বুঝিয়ে কারখানার ভেতর নিয়ে গেলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন জানান, বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে ছিল। পরে কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা করার আশ্বাসের প্রেক্ষিতে  তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে কারখানার ভেতর নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]