বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

শিরোনাম
মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সন্ত্রাসী হামলায় গুরুতর আহত যুবদল নেতা ফয়েজ মোল্লার, ঢামেকে খোঁজ নিলেন ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন এমপি বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা In Reverence and Remembrance ‘Abdul Hye—Professor M A Barnik সুপ্রিয় আবদুল হাইকে হারালাম—অধ্যাপক এম এ বার্ণিক নোয়াখালী-১ আসনে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের বিজয়ে সুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাথে বাংলাদেশ প্রেস কাউন্সিলের মতবিনিময়

সংবাদদাতা / ৭৪ বার ভিউ
সময়ঃ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

“সংবাদ বিজ্ঞপ্তি”

পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাথে বাংলাদেশ প্রেস কাউন্সিল মতবিনিময় সভার আয়োজন করে। সংগঠনের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে সাংবাদিকতার মান উন্নয়নে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তারা।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে রাজধানীর তোপখানাস্থ বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে সেমিনার ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিরের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম। সাংবাদিকদের বাধ্যতামূলক ডিগ্রি পাশ সংক্রান্ত যে আলোচনা সমালোচনা চলছে সে বিষয়ে তিনি বলেন, বিষয়টা কারো একার সিদ্ধান্ত নয়। ডিগ্রি পশের বিষয়টা সবাইকে নিয়েই সিদ্ধান্ত নেয়া হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্থাটির সচিব শ্যামল চন্দ্র কর্মকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি মুক্তাদির অনিক ও শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশের আলোর প্রকাশক ও সম্পাদক মফিজুর রহমান খান বাবু, ডিএসইসির সাবেক সভাপতি আশরাফুল ইসলাম ও জাকির হোসেন ইমন, সিনিয়র সদস্য মোশাররফ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেস কাউন্সিলের সুপারিনটেনডেন্ট মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ‘সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএসইসির সহ-সভাপতি আলী ইমাম সুমন, যুগ্ম সম্পাদক মনির আহমাদ জারিফ, কোষাধ্যক্ষ নাজিম উদ-দৌলা সাদী, সাংগঠনিক সম্পাদক শহীদ রানা, দপ্তর সম্পাদক জাফরুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আরিফ আহমেদ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন ডিএসইসির প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক মো. তারেক হোসেন বাপ্পি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদ হাসান, কল্যাণ সম্পাদক মো. সাফায়েত হোসেন, নারী বিষয়ক সম্পাদক ফারহানা নাজনীন ফ্লোরা। কার্যনির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শামসুল আলম সেতু, আনজুমান আরা মুন, জেসমিন জাহান, মাশরেকা জাহান মনাসহ ডিএসইসির সদস্য ও বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ।

বার্তা প্রেরক
জাফরুল আলম
দপ্তর সম্পাদক
ডিএসইসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]