মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের করুণ মৃত্যু

সংবাদদাতা / ১৩৭ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

ঢাকা-সিলেট মহাসড়কে আবারও ঝরলো প্রাণ! হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেওপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মা ও তার শিশু ছেলে নিহত হয়েছেন। এ ঘটনা ঘটেছে বুধবার ১৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে দিনারপুর কলেজের সামনে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, সিলেটগামী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস (চট্ট-মেট্রো-১১-১০৭৪) দ্রুতগতিতে আসার সময় মহাসড়ক পার হতে থাকা মা ও তার ছোট ছেলেকে চাপা দেয়। স্থানীয়রা জানান, বাসটি এত দ্রুতগতিতে ছিল যে চাপা খাওয়ার সঙ্গে সঙ্গেই মা-ছেলের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় চরম শোকের ছায়া নেমে এসেছে।নিহতদের পরিচয় পাওয়া গেছে শামীমা আক্তার (৪৫) এবং তার শিশু পুত্র তোকি আহমেদ (৪)। তাদের বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সাগরদিঘীর পশ্চিম পাড় গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, তারা আত্মীয়ের বাড়ি থেকে ফিরে বাড়ি যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন।
ঘটনার পর স্থানীয় জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে এবং ঘাতক বাস আটক করে রাখে। পরে খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ রাখে। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শত শত যাত্রী ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ তুলে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবু তাহের দেওয়ান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, নিহতদের মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

শামীম চৌধুরী
নবীগঞ্জ (হবিগঞ্জ)প্রতিনিধি
তারিখ: ১৭ সেপ্টেম্বর ২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]