মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

ঢাকা–১৬: নির্বাচনী ষড়যন্ত্রের অভিযোগ আমিনুল হকের, পল্লবীতে গণমিছিল

সংবাদদাতা / ৯৮ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা–১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক অভিযোগ করেছেন, কয়েকটি রাজনৈতিক দল ও একটি ইসলামি দল দেশি–বিদেশি মদদে আগামী জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা করছে।

শুক্রবার বিকেলে পল্লবী ২ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজিত গণমিছিল পূর্ব সমাবেশে তিনি এ অভিযোগ তোলেন।

সমাবেশে আমিনুল হক বলেন, “দেশজুড়ে নির্বাচনী উৎসবের পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু কিছু মহল ষড়যন্ত্রের মাধ্যমে এই কাঙ্ক্ষিত নির্বাচন ব্যাহত করতে চাইছে।”

জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, “১৯৭১ সালে যারা রাজাকারের ভূমিকায় ছিল, তারাই এখন দেশ পরিচালনার কথা বলছে।” তিনি দাবি করেন, স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে জামায়াত পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছে, মা–বোনদের ওপর নির্যাতন চালিয়েছে এবং বুদ্ধিজীবী হত্যায় জড়িত ছিল।

ঢাকা–১৭ আসনের একটি সমাবেশে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ তুলে তিনি আরও বলেন, “যারা পতাকার মর্যাদা বোঝে না, তারা দেশের কল্যাণও করতে পারবে না।” ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।

এদিন ধানের শীষের পক্ষে অনুষ্ঠিত গণমিছিল পল্লবীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এতে অংশ নেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আমিনুল হক বলেন, সাধারণ মানুষের দ্বারে গিয়ে ধানের শীষে ভোট চাইতে হবে। নির্বাচিত হলে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ চালুর প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, পরিবারগুলো মাসিক নিত্যপ্রয়োজনীয় সহায়তা পাবে এবং কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত হবে।

মোঃ জাকির হোসেন
২৮ নভেম্বর, শুক্রবার, ২৫।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]