মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

ঢাকায় আট মাত্রার “ভূমিকম্প” হতে পারে যে কোন সময়

সংবাদদাতা / ১৬৬ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

আলো ডিজিটাল নিউজ ডেক্সঃ

সর্বোচ্চ ৮ মাত্রার ভূমিকম্পও হতে পারে ঢাকায় এ আশঙ্কা  করে দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান বলেন , এসময় আমাদের ঢাকা শহরের  ২০ শতাংশ বিল্ডিং  ধংস হওয়ার আশঙ্কা রয়েছে।

এমন পরিস্থিতি বহু দেশে হয়েছে। এজন্য ভয়ের  কোন কারণ  নাই । কিছু দিন আগে  তুরস্কে ভূমিকম্প হয়, তুর্কিয়ে  দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম, অবকাঠামো ও সমাজিক ব্যবস্থা গড়ে তুলতে পেরেছি । তাই  সমস্যা এলে তা সমাধান করার সক্ষমতা তারা তৈরি করেছে।

গত  ১২ জুন বুধবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘দুর্যোগ মোকাবেলায় সরকারের প্রস্তুতি বিষয়ে’ বিএসআরএফ সংলাপ-এ তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন , যদি কোনো বড় রকমের ভূমিকম্প হয়, সে জন্য শহুরে অঞ্চলে ব্যাপক ভাবে স্বেচ্ছাসেবী তৈরী করতে কাজ করছি আমরা।  ভবন গুলো যদি ধসে যায়, তাহলে সেগুলো পরিষ্কারকরা ও মানুষকে উদ্ধারে আমরা ব্যাপকভাবে পরিকল্পনা গ্রহণ করেছি। ভবিষ্যতে একটি নিরাপদ বাংলাদেশ রেখে যেতে চাইলে পুরো জাতিকে দুর্যোগের বিষয়ে সচেতন করতে হবে। বিশেষ করে আমার ভয়ের কারণ ভূমিকম্প। বাংলাদেশ ভূমিকম্প প্রবণ দেশগুলোর মধ্যে অন্তর্ভুক্ত। যে কোনো সময় আটমাত্রার ভূমিকম্প হতে পারে। এতে ঢাকা শহরের লাখ লাখ লোক আটকা পড়তে পার।

আট মাত্রার ভূমিকম্প হওয়ার যে তথ্য দিয়েছেন, সেটা কীসের ভিত্তিতে বলেছেন জানতে চাইলে মন্ত্রী বলেন  সে  ‘নির্দিষ্ট গবেষণার ভিত্তিতেই আমি এমন কথা বলেছি। এ নিয়ে আমাদের সুনির্দিষ্ট তথ্য আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]