বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

দারুল হাবীব (সা.) মাদরাসা ও এতিমখানার নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিএনপি নেতা আমিনুল হক

সংবাদদাতা / ১৩৭ বার ভিউ
সময়ঃ বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর পল্লবীতে দারুল হাবীব (সা.) মাদরাসা ও এতিমখানার নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা-১৬ আসনের গণমানুষের নেতা আমিনুল হক।

সোমবার (০৬ অক্টোবর) দুপুরে পল্লবীর বাউনিয়াবাধ- ই ব্লকে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপনের এই অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, ধর্মপ্রাণ মুসল্লি ও এতিম শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক বলেন, শিক্ষা ও মানবসেবার এই উদ্যোগ শুধু ভবন নির্মাণ নয়, এটি একটি আলোর পথচলা-যেখানে অসহায় ও এতিম শিশুদের জন্য হবে শিক্ষা, ভালোবাসা ও আশ্রয়ের নতুন দিগন্ত।

তিনি আরও বলেন, এ ধরনের প্রতিষ্ঠান সমাজে নৈতিকতা, মূল্যবোধ ও মানবিকতার বীজ বপন করে। আমি প্রতিষ্ঠানটির অগ্রগতি ও উন্নয়নের জন্য সর্বোচ্চ সহযোগিতা করব এবং সবাইকে আহ্বান জানাই- আমরা প্রত্যেকে আমাদের অবস্থান থেকে সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দিই।

মাদরাসা কর্তৃপক্ষ জানান, নবনির্মিত এই ভবন সম্পন্ন হলে আরও বেশি এতিম শিশু এখানে আবাসিকভাবে থেকে ধর্মীয় ও প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।

উল্লেখ্য, ক্রীড়া অঙ্গনে সাফল্যের পর রাজনীতিতেও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে নিজেকে প্রমাণ করে চলেছেন আমিনুল হক।

মোঃ জাকির হোসেন
সোমবার, ০৬ অক্টোবর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]