মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

দেবিদ্বারে ফুল কুড়াতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু

সংবাদদাতা / ১৬৮ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

ফারুক হোসাইন জনি, দেবিদ্বার (কুমিল্লা):

কুমিল্লার দেবিদ্বারে ফুল কুড়াতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে সানজিদা আক্তার (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৬টার দিকে উপজেলার ৪নং সুবিল ইউনিয়নের গোমতী নদীর পাড় শিবনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সানজিদা আক্তার ওই গ্রামের সিএনজি চালক সোহাগ মিয়ার মেয়ে। সে দেবিদ্বার ইসলামিয়া দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী এবং এক ভাই ও পাঁচ বোনের মধ্যে দ্বিতীয়।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, দুপুর ১২টা থেকে সানজিদা নিখোঁজ ছিল। পরিবারের সদস্য ও স্থানীয়রা আশপাশে এবং গোমতী নদীতে খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। সন্ধ্যার আগে পাশের ভবনের মালিক আব্দুল বারেকের স্ত্রী মোরশেদা বেগম ছাদে কাপড় আনতে গিয়ে দেখতে পান সানজিদা বৈদ্যুতিক তারে জড়িয়ে আবুল কালামের ভবনের ছাদে নিথর হয়ে আছে।

খবর পেয়ে তার বাবা সোহাগ মিয়া ছাদে গিয়ে দেখতে পান, মেয়ে এক হাতে বৈদ্যুতিক তার ধরে আছে এবং অন্য হাতে মুষ্টিবদ্ধ ছাদ বাগানের ফুল। তিনি গায়ের গেঞ্জি খুলে মেয়ের নিথর দেহ টেনে নামিয়ে আনেন।

এ ঘটনায় নিহতের বাড়িতে শোকের মাতম নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]