শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
বাংলাদেশের সাবেক সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন, এই প্রজন্মের দেশমাতা, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে হামলা-মামলা ও দীর্ঘদিন রাজনৈতিক প্রতিহিংসা ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় কারানির্যাতনের শিকার, ‘মাদার অফ ডেমোক্রেসি’ খ্যাত বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় আগামীকাল ১লা ডিসেম্বর, ২০২৫ইং, সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (BNCUP) নফল রোজা পালনের কর্মসূচি ঘোষণা করেন, জনাব এস আলম রাজীব (বিএনসিউপি’র) সভাপতি ও সাধারণ সম্পাদক মোঃ শহীদুর রহমান শহীদ।
উক্ত নফল রোযার কর্মসূচি সার্বিকভাবে সফল করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (BNCUP)’র সকল জেলা, মহানগর, উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে এবং প্রবাসী কমিটির নেতৃবৃন্দের প্রতি নির্দেশ প্রদান করা হচ্ছে।
সেই সাথে জাতীয়তাবাদে বিশ্বাসী সকল অনলাইন একটিভিস্টদেরকেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় উক্ত নফল রোজা পালনের জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি।
যেহেতু মহান বিজয়ের মাস ডিসেম্বর, আমরা সকলের কাছে স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং ‘৭১ এর রণাঙ্গনের সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাতের জন্য দোয়া কামনা করছি।
