মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি-প্রাণিসম্পদের হবে উন্নতি

সংবাদদাতা / ১৩০ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

অলিউল্লাহ গোদাগাড়ী রাজশাহী :-

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি-প্রাণিসম্পদের হবে উন্নতি” এই স্লোগান শুধু একটি বাক্য নয়, এটি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, উন্নয়ন দর্শন ও বাস্তবমুখী কৌশলের প্রতিফলন।

বাংলাদেশের দেশীয় প্রাণিসম্পদ জাতগুলো আমাদের জলবায়ু, খাদ্যাভ্যাস, রোগ প্রতিরোধশক্তি ও স্থানীয় পরিবেশের সাথে অত্যন্ত উপযোগী। এই জাতগুলো সংরক্ষণ ও উন্নয়নের মাধ্যমে আমরা খামারীদের উৎপাদন ব্যয় কমাতে পারি, পাশাপাশি টেকসই মাংস, দুধ ও ডিম উৎপাদন নিশ্চিত করতে পারি। এর সাথে যুক্ত হচ্ছে আধুনিক প্রযুক্তির ব্যবহার-ডিজিটাল খামার ব্যবস্থাপনা, প্রজনন প্রযুক্তি, রোগ নির্ণয় ও চিকিৎসায় আধুনিক পদ্ধতি, উন্নত খাদ্য প্রযুক্তি এবং বাজার সংযোগে স্মার্ট প্ল্যাটফর্ম। দেশীয় জাতের শক্তি ও আধুনিক প্রযুক্তির সুবিধা একত্রিত করতে পারলেই প্রাণিসম্পদ খাতে হবে আসল উন্নতি। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা
বক্তব্যে এসব কথা বলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শায়লা শারমিন।
প্রধান অতিথি ফয়সাল আহমেদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, নীতিগত সহায়তা, গবেষণা ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে যে ভূমিকা রাখছেন, আমরা তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
খামারিদের উদ্দেশ্য করে তিনি বলেন, কোম্পানি প্রতিনিধিদের উদ্ভাবনী পণ্য, সেবা ও প্রযুক্তি খাতকে আরও গতিশীল করছে। খামারীরা-আপনারাই এই খাতের প্রাণ। আপনাদের অধ্যাবসায়, উদ্যোগ ও শ্রম দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতিতে অসামান্য অবদান রাখছে।
এ বছরের প্রাণিসম্পদ সপ্তাহের মাধ্যমে আমরা যে লক্ষ্যগুলো সামনে রাখছি এর মধ্যে -দেশীয় জাতের সংরক্ষণ, উন্নয়ন ও সম্প্রসারণ।
আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার, খামার ব্যবস্থাপনার ডিজিটাল রূপান্তর,নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও উচ্চমানের উৎপাদন নিশ্চিতকরণ।বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও বাণিজ্যিক সক্ষমতা বৃদ্ধি এবং একটি টেকসই, আধুনিক ও লাভজনক প্রাণিসম্পদ খাত গড়ে তোলা।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি-দেশীয় সম্পদ ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ই আমাদের ভবিষ্যৎ পথ। আমরা যদি সবাই মিলে কাজ করি, সহযোগিতা করি, তবে প্রাণিসম্পদ খাতই হবে কৃষিভিত্তিক অর্থনীতির সবচেয়ে শক্তিশালী স্তম্ভ।
আমরা সবাই মিলে এই প্রতিপাদ্যকে বাস্তবে রূপ দিতে পারলেই-দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি-প্রাণিসম্পদের হবে উন্নতি।
পরিশেষে প্রাণিসম্পদ খাতে পরিবর্তন, সমস্যা ও সম্ভাবনাকে জনগণের সামনে তুলে ধরার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় সাংবাদিকসহ উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
২৬ নভেম্বর ( মঙ্গলবার ) সকাল ১০ টায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ উপলক্ষে প্রাণিসম্পদ প্রদর্শনী ও বর্ণাঢ্য র‍্যালী করা হয়।উপজেলা পরিষদ প্রাঙ্গণ এলাকায় প্রতিটি স্টলে প্রাণিসম্পদ সংশ্লিষ্ট সকল পন্য প্রদর্শন করা হয়।
প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’র সহযোগিতায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল অনুষ্ঠানটি বাস্তবায়ন করেন।

উল্লেখ্য, একই সময়ে উপজেলা পরিষদ চত্বরে “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে “আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ” উদযাপন উপলক্ষ্যে র‍্যালি, আলোচনা সভা ও বাঙালির ঐতিহ্যবাহী পিঠা পুলি উৎসব ২০২৫ এর আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফয়সাল আহমেদ প্রাণিসম্পদ খাতে আধুনিক প্রযুক্তি বাস্তবায়ন করতে প্রাণিসম্পদ বিভাগসহ সকল প্রান্তিক কৃষকদের এগিয়ে আসার বিষয়ে আলোকপাত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]