শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

নবীগঞ্জ কানাইপুর ৫ম শ্রেণীর বিদায় সংবর্ধনা ও চড়ুইভাতি অনুষ্ঠিত

সংবাদদাতা / ১৩৫ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

হাবিবুর রহমান চৌধুরী শামীম,

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিবেদক।।

নবীগঞ্জ পৌরসভার কানাইপুর প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও চড়ুইভাতি অনুষ্ঠান ২৭ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রিপন চন্দ্র দাশের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক জাহাঙ্গীর বখত চৌধুরী তুহিনের পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার রিপন চন্দ্র সরকার,উপজেলা ইন্সট্রাক্টর মোহাম্মদ জাকির হোসেন,সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোস্তফা কামাল, শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমদ চৌধুরী, কানাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল,প্রধান শিক্ষক রুবেনা বেগম। বক্তব্য রাখেন, ম্যানজিং কমিটির সদস্য শিক্ষক রাজিব চন্দ্র দাস, বিদায়ী অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রজেশ রায় নিতন, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক শুক্লা পাল,সহকারী শিক্ষক কলি চক্রবর্ত্তী,কবির মিয়া,জীবেশ গোপ,৫ম শ্রেণির শিক্ষার্থী সাদিউর রহমান জুয়েল,মারুফা আক্তার উর্মি। প্রধান অতিথির বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন বলেন, প্রাথমিক শিক্ষাই আসলে শিক্ষার মুল ভিত্তি। তাই শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও অভিভাবক সকলের।সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে। উচ্চ শিক্ষার স্বপ্ন নিয়ে আজকের শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে তবেই কাংখিত লক্ষ্যে পৌছাতে পারবে।ছেলেমেয়েদের সুশিক্ষিত করতে হলে অভিভাবকদের আরো সচেতনতার সাথে নজরদারি করতে হবে। শিশুদেরকে মাদকাসক্ত ও নৈতিক অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে হবে মোবাইল ফোনও আসক্তি হতে দূরে রাখতে হবে।অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করে শিক্ষার্থী তাসনিয়া আক্তার নিহা,গীতাপাঠ করে কুশ সরকার।

প্রেরকঃ
মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিবেদক
তারিখ ২৭ নবেম্বর ২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]