মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

নবীগঞ্জে ঋণের বোঝা সইতে না পেরে  গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা ইজাজুর 

সংবাদদাতা / ১৪৫ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন

নবীগঞ্জ (হবিগঞ্জ)

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দীঘলবাক গ্রামের বাসিন্দা রশিক মিয়ার ছেলে ইজাজুর রহমান (৫৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।ঘটনাটি ঘটে গতকাল শনিবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের সময়। পরিবারের সদস্যরা জানান, ইজাজুর রহমান তার নিজ ঘরে সবার অগোচরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।খবর পেয়ে ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয় সাবেক ইউপি সদস্য মহসিন মিয়া নিশ্চিত করেছেন যে, ইজাজুর রহমান দীর্ঘদিন ধরে ঋণের বোঝায় ভুগছিলেন। আর্থিক সংকট ও মানসিক চাপে পড়ে অবশেষে তিনি এমন চরম সিদ্ধান্ত নেন বলে ধারণা করা হচ্ছে।এ ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশীরা জানিয়েছেন, ইজাজুর একজন শান্ত স্বভাবের মানুষ ছিলেন। তার অকাল মৃত্যু সবাইকে নাড়া দিয়েছে।

 

মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম

নবীগঞ্জ( হবিগঞ্জ)

১৪/০৬/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]