মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

নবীগঞ্জে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর মোটরসাইকেল শোভযাত্রা ও পথসভা অনুষ্ঠিত

সংবাদদাতা / ২২৩ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দাড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণায় সরব হয়ে উঠেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নবীগঞ্জ উপজেলা ও পৌর শাখার জামায়াতে ইসলামীর উদ্যোগে দলীয় নিবন্ধন ও দাড়িপাল্লা প্রতীক ফিরে পাওয়ায় মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন ও শান্তি ও সম্প্রীতির আহ্বান জানিয়ে সোমবার (৩০ জুন) সকাল ১০ টায় বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য ও হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের এমপি প্রার্থী জননেতা মোঃ শাহজাহান আলী ও নবীগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, জামাতে ইসলামীর আমীর মাওলানা আশরাফ আলীর নেতৃত্বে  ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি ফুলকলি প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়।

আউশকান্দি বাজার প্রদক্ষিন করে শোভাযাত্রাটি উপজেলার কুর্শি, বাংলা বাজার, ভাঙ্গার পুল, বাজকাশারা, সালামতপুর বাস টার্মিনাল হয়ে নবীগঞ্জ বাজার প্রদক্ষিন শেষে শেরপুর রোডস্থ বাংলাটাউনের সামনে পথসভায় মিলিত হয়।এতে প্রায় সাড়ে ৫০০ মোটরসাইকেলে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে এই শোডাউন অনুষ্ঠিত হয়।উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলীর সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের জামাতের মনোনীত  এমপি প্রার্থী জননেতা  মো: শাহজাহান আলী।নবীগঞ্জ বাজারে পথসভায় এমপি প্রার্থী শাহজাহান আলী বলেন, দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করা এবং নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এই শোডাউন বের করা হয়। ‘দেশে শান্তি প্রতিষ্ঠায় এবং ইসলামী শাসন ব্যবস্থা চালু করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলকে ক্ষমতায় যেতে সবাইকে সার্বিক সহযোগিতা করতে অনুরোধ জানান।মোটর শোভাযাত্রা ও পথসভায় উপজেলা সেক্রেটারি সাইদুল হক চৌধুরী সাদিক, পৌর আমীর প্রিন্সিপাল সোহেল আহমদ, সহ জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

 

মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম

নবীগঞ্জ (হবিগঞ্জ)

তারিখ ৩০/০৬/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]