শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

শিরোনাম
আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম Macca Defence Pact: A Severe Setback to India’s Strategic Calculations* *— Professor MA Barnik *মক্কা প্রতিরক্ষা চুক্তি : ভারতের স্ট্র্যাটেজিক হিসাব-নিকাশে বড় ধরনের ধাক্কা— অধ্যাপক এম এ বার্ণিক মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকের মর্মান্তিক মৃত্যু

সংবাদদাতা / ১২৭ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে।।

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বাজকাশারা এলাকায় সড়ক দুর্ঘটনায় আবুল কালাম মিটু (৪৫) নামে এক সিএনজি চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার গুজাখাইর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১৮ জানুয়ারি) সকাল আনুমানিক ৬টার দিকে আউশকান্দি থেকে আসা সিএনজি ও ডিআই গাড়ির সঙ্গে বাজকাশারা এলাকায় সংঘর্ষ হয়। সংঘর্ষের পর সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি ব্রিজের কাছে ছিটকে পড়ে।
এতে সিএনজি চালক আবুল কালাম মিটু গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীগঞ্জ থানার (এসআই) শাহরিয়ার আলম বলেন, দুর্ঘটনায় একজন সিএনজি চালক নিহত হয়েছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

শামীম চৌধুরী
নবীগঞ্জ, হবিগঞ্জ
তারিখ: ১৮ জানুয়ারি ২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]