শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

নবীগঞ্জে হযরত শাহ্ তাজ উদ্দিন কোরেশী (র:) উচ্চ বিদ্যালয়ে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ৷

সংবাদদাতা / ১৯৪ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকে।।

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের হরিধর পুরে হযরত শাহ্ তাজ উদ্দিন কোরেশী (র:) উচ্চ বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী কর্তৃক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে৷ ১৪ আগষ্ট বেলা ২টায় অত্র বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী কর্তৃক আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে৷ আন্দোলনকারীরা জানান,

হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (র:) উচ্চ বিদ্যালয় অফিস সহকারী বিতর্কিত সুমনা আক্তার কর্তৃক গত ৭ আগষ্ট বিদ্যালয়ের ৪জন শিক্ষক, ১জন অভিভাবক প্রতিনিধি, ও ৩জন সাবেক শিক্ষার্থী সহ ৮ জনের উপর একটি মিথ্যা, বানোয়াট মামলা ও নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। যাহা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন উক্ত মিথ্যা মামলার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষক / শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্যোগে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা নানা স্লোগান দিয়ে এই মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান,এবং ও অনতিবিলম্বে উক্ত মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানা জানানো হয়। অন্যাতায় পরবর্তীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুশিয়ারী প্রদান করেন আন্দোলনকারীরা৷আন্দোলনকারীরা আরো বলেন,
অভিযুক্ত সুমনা আক্তার সদ্য প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, ল্যাব সহকারী জাহিদ হাসান বিদ্যালয় থেকে বিভিন্নভাবে অর্থ আত্মসাৎ করেছেন তাদের বিরুদ্ধে গৃহিত ব্যবস্থা নেওয়ার ও আহ্বান জানানো হয়। উক্ত মানববন্ধনে উপস্থিত থেকে ছাত্রদের দাবীর সাথে সহমত প্রকাশ করে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত নবীগঞ্জ -বাহুবল আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মোহাম্মাদ শাহজাহান আলী৷ অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষানুরাগী সাইদুল হক চৌধুরী ,গোলাম রব্বানী, সোহেল আহমেদ, আরজু মিয়া, লুৎফুর রহমান,হেলাল আহমেদ, শাহনেওয়াজ, বাছিতুর রহমান রুহেল, ছালেক মিয়া, আবুল কাশেম,ফয়ছল আহমেদ, নাইম, রুমান, কিবরিয়া,ছালেহ প্রমূখ৷ মানববন্ধন ও বিক্ষোভে প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিক সমাজ৷

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
তারিখ ১৪/০৮/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]