মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

শিরোনাম
ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত মাগুরায় ট্রাক ড্রাইভারের হত্যার ঘটনায় পুলিশ সুপারের সংবাদ সম্মেলন ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। মাগুরায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত মাগুরায় ব্যাংক লুটেরা এস আলমের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশঅনুষ্ঠিত অফশোর তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র আহ্বান : ভোলাসন্নিবেশিত ব্লু-ইকোনমি’র অগ্রগতি* —-অধ্যাপক এম এ বার্ণিক Invitation for Offshore Oil and Gas Exploration Bids*: *Advancement of Bhola-Centric Blue Economy* *— Professor M. A. Barnik* মতিঝিলে আমানতকারীদের মজলুম সমাবেশ অনুষ্ঠিত মাগুরায় আগামী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের নিয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে ওয়ারিয়েন্টেশন প্রোগাম অনুষ্ঠিত

নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত

সংবাদদাতা / ৮ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

নবীগঞ্জ, হবিগঞ্জ থেকে ॥

হবিগঞ্জের নবীগঞ্জ পানিউম্দা ইউনিয়নের বড়চর গ্রামে ৩য় শ্রেণীর ছাত্রী’ (৯)কে ধর্ষণ করেছে ২ লম্পট। ধর্ষিতা ছাত্রীকে সোমবার(২৫ মে) দুপুরে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে আশংকাজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।

স্থানীয় সুত্রে জানাযায়, রবিবার (২৪ মে) বিকালে বড়চর গ্রামের সাইদুর রহমানের মেয়ে ও বড়চর সরকারী প্রাইমারী স্কুলের ৩য় শ্রেণীর ছাত্রী গ্রামের দোকানে যাওয়ার পথে একই গ্রামের মৃত কনর মিয়ার ছেলে আফরোজ মিয়া (৩৫) ও তার অপর সঙ্গীকে নিয়ে ওই স্কুল ছাত্রীকে জোর পুর্বক পাশের বাশঁ ঝাড়ের নির্জনস্থানে মুখে গামছা বেধেঁ পালাক্রমে ধর্ষণ করে। স্থানীয় মেয়েটির রা শব্দ শুনে ধর্ষণকারীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় স্কুল ছাত্রীকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়। ওই ছাত্রীর পিতা সাইদুর রহমান বাড়িতে না থাকায় সোমবার দুপুরে আহত ধর্ষিতা মেয়ে’কে নবীগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে আশংকাজনক অবস্থায় ওই ছাত্রীকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
ধর্ষিতার মা সাজেদা বেগম কান্না জড়িত কন্ঠে সাংবাদিকদের জানান, তার মেয়েটি মজা খাওয়ার জন্য স্থানীয় একটি দোকানে যাওয়ার পথিমধ্যে একটি বাঁশ ঝাড়ের পাশে নির্জনস্থানে মেয়েটিকে মুখে গামছা বেঁধে ধর্ষন করেছে একই গ্রামের কনর মিয়ার ছেলে আফরোজ মিয়া ও তার সহকর্মী অজ্ঞাত আরেকজন। স্থানীয় লোকজন বিষয়টি আচ করতে পেরে ধর্ষকদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। ধর্ষিতার বাবা সাইদুর রহমান বলেন, আমার অবুঝ মেয়ের ধর্ষকদের দৃষ্টান্তমুলক শাস্তি চাই।এ ব্যাপারে নবীগঞ্জ থানা ওসি মোঃ মোনায়েম মিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপুর্বক ব্যবস্থা নেয়া হবে।

শামীম চৌধুরী
নবীগঞ্জ, হবিগঞ্জ
তারিখ ২৫ মে ২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]