মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

নবীগঞ্জের আ’লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান রানাকে  গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

সংবাদদাতা / ২০৪ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ

উপজেলার করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা (৪৫) কে সিলেট নগরীতে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় ছাত্র-জনতা।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৩ মে) রাত ৯টার দিকে সিলেট নগরীর ব্যস্ততম রিকাবীবাজার এলাকার ফাতেমা রেস্টুরেন্টে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় রেস্টুরেন্টে বসে আড্ডা দিচ্ছিলেন নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক  ও করগাঁও ইউপি চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু এবং বাংলাদেশ গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন জীবন।

এ সময় উপস্থিত ছাত্রজনতার মধ্যে নবীগঞ্জের সাবেক ২-৩ জন ছাত্রনেতা নির্মলেন্দু দাশ রানাকে চিনে ফেলেন। তারা তাকে আটক করে মারধর শুরু করেন। এ সময় মোস্তাক আহমেদ মিলু ও আবুল হোসেন জীবন রানাকে ছাত্র জনতার হাত থেকে রক্ষা করার চেষ্টা করে ব্যর্থ হন। একপর্যায়ে ছাত্রজনতা তাকে ঘিরে ধরে বেধড়ক মারধর ও গণপিটুনি দেয়। খবর পেয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের লামাবাজার ফাঁড়ির এসআই আলী হোসেনের নেতৃত্বে একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নির্মলেন্দু দাশ রানাকে উদ্ধার করে পুলিশের হেফাজতে নেয়। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, “করগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানাকে আটকের খবর পেয়েছি। বিস্তারিত তথ্য জানার জন্য খোঁজখবর নিচ্ছি।” ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে জনমনে নানা প্রতিক্রিয়া দেখা দেয়।

মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম
নবীগঞ্জ, হবিগঞ্জ থেকে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]