মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

শিরোনাম
35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

নবীনগরে অলরাউন্ডার প্রশিক্ষণের ২০তম সেশনের ৩য় সেমিনার সম্পন্ন

সংবাদদাতা / ১২৮ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

তরুণদের দক্ষ, আত্মবিশ্বাসী ও ইতিবাচক চিন্তার নাগরিক হিসেবে গড়ে তুলতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে “সার্বজনীন গ্রুপ” এর আয়োজনে ফ্রি ‘উদ্যোক্তা তৈরি ও অলরাউন্ডার প্রশিক্ষণ’ এর ৩য় সেমিনার সম্পন্ন হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) আয়েশা আমজাদ টাওয়ারে ৫৬ জন উদ্যমী তরুণ-তরুণী এ সেশনে অংশ নেন।

সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য দেন সার্বজনীন গ্রুপের চেয়ারম্যান ও লেখক মোহাম্মদ হোসেন শান্তি। তিনি বলেন, “আমরা চাই নবীনগরের তরুণরা শুধু চাকরি খোঁজার মানুষ না হয়ে, নিজেরাই কর্মসংস্থানের পথ তৈরি করুক। প্রত্যেকে নিজের জীবনের উদ্যোক্তা হোক।”

অনুষ্ঠানে সঞ্চালনা করেন জামাল হোসেন পান্না। উপস্থিত ছিলেন সার্বজনীন গ্রুপের পরিচালক তানজিনা আক্তার শিলা, প্রশিক্ষক রুমা আক্তারসহ অন্যান্য প্রশিক্ষক ও সদস্যবৃন্দ।

পরিচালক তানজিনা আক্তার শিলা বলেন,
“আমরা শুধু প্রশিক্ষণেই সীমাবদ্ধ নই; প্রতিটি ক্লাসে প্রশিক্ষণার্থীদের সম্মানী ভাতা প্রদান করছি এবং কোর্স শেষে তাদের কর্মসংস্থানের সুযোগও তৈরি করছি।”

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা শিখছেন আত্মবিশ্বাস বৃদ্ধির কৌশল, ইতিবাচক মানসিকতা গঠন, ও বহুমুখী দক্ষতা অর্জনের নানা দিক। ক্লাসে প্রাথমিক চিকিৎসা, ব্লক বাটিক, কম্পিউটার শিক্ষা সহ বাস্তব জীবনে প্রয়োজনীয় নানা বিষয় হাতে-কলমে শেখানো হয়।

স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ মনে করছেন, সার্বজনীন গ্রুপ আজ নবীনগরের তরুণদের জন্য এক “আত্মবিশ্বাস ও সম্ভাবনার স্কুল” হয়ে উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]