রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ আলোকিত আগামী প্রজন্ম বিনির্মাণের পবিত্র অঙ্গীকার নিয়ে পথচলা শুরু করলো আল-আযহার ইনস্টিটিউট মিরপুরে প্যারাডাইজ স্কুলের ক্লাস পার্টি: বিনোদন, খাবার আর আনন্দে রঙিন একদিন যুব উন্নয়ন কার্যক্রমে গতিশীলতা আনয়ন ও জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন বিপদ ঘটার পর নয়, আগেই সতর্ক হওয়া রাষ্ট্রের দায়িত্ব* *— অধ্যাপক এম. এ. বার্ণিক জুলাই বিপ্লবের বৈপ্লবিক পরিবর্তনের সুযোগ কি সত্যিই হাতছাড়া হয়ে যাচ্ছে?হয়ে গেছে বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা — ডাঃ আল হাসান মোবারক

নবীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠিত

সংবাদদাতা / ৩৪৬ বার ভিউ
সময়ঃ রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

 

ইব্রাহীম খলিল,

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদযাপন করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি এম এইচ শান্তি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলম, সিইএ শাহীন মাহমুদ তারেক, এবং শ্রীরামপুর ইউনিয়নের এলএসপি ইকরামুল হক প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা দেশে প্রাণিসম্পদের উন্নয়ন, আধুনিক পশুপালন প্রযুক্তি, খামারিদের সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক আলোচনা উপস্থাপন করেন।

উপজেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ প্রদর্শনীতে বিভিন্ন খামারি, তরুণ উদ্যোক্তা ও পশুপালন সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। প্রদর্শনীটি এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]