মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

নবীনগরে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক দিনব্যাপী কর্মশালা

সংবাদদাতা / ২৫৪ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিরাপদ খাদ্য বিষয়ে দিনব্যাপী জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে নবীনগর মহিলা কলেজ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রণালয়ের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (যুগ্মসচিব) ও প্রকল্প পরিচালক আ. ন. ম. নাজিম উদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী ও জেলা খাদ্য কর্মকর্তা বশির আহম্মদ।

কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের সিনিয়র কনসালট্যান্ট আইয়ুব হোসেন।

সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মুনসুরের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন ড. সাদেক মিয়া, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন, মৎস্য কর্মকর্তা আক্তার মিয়া, ইব্রাহিমপুর মাদ্রাসার অধ্যক্ষ এনামুল হক কুতবী, নারায়নপুর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, জেলা বিএনপি নেতা মাসুদুল ইসলাম মাসুদ, পৌর জামায়াতের আমীর মোকলেছুর রহমান প্রমুখ।

আলোচকরা বলেন, নিরাপদ খাদ্য মানুষের মৌলিক অধিকার। নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের নিশ্চয়তা দিতে হলে উৎপাদন থেকে ভোগ পর্যন্ত প্রতিটি ধাপে সতর্ক থাকতে হবে। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য।

দিনব্যাপী এ কর্মশালায় উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]