শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ,সাংবাদিককে মারধর করলো পুলিশ! উক্ত পুলিশ ক্লোজ! *ফিল্ড মার্শালের ইটে-ইটে গড়া শান্তির দেয়াল* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন! বিস্তারিত জানালেন পুলিশ সুপার মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নবীনগরে ভোটগ্রহণ কর্মকর্তাদের দুই দিনব্যাপী ব্রিফিং সভা অনুষ্ঠিত

সংবাদদাতা / ৩৪ বার ভিউ
সময়ঃ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়ে দুই দিনব্যাপী ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(২৩ জানুয়ারি) নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে এ ব্রিফিং সভার সমাপ্তি হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত ব্রিফিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শারমিন আক্তার জাহান।

উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার শাহ্ মোঃ আব্দুর রউফ, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার এবং নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

ব্রিফিং সভায় প্রিজাইডিং অফিসারদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনামূলক আলোচনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর নির্বাচন কর্মকর্তা মোঃ আজগর আলী।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ বিন মনসুরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ব্রিফিংয়ে প্রধান অতিথি শারমিন আক্তার জাহান ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশ্যে নির্বাচন সংক্রান্ত আইন, বিধিমালা ও আচরণবিধি যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথিবৃন্দ ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক জানান, নবীনগর উপজেলায় মোট ১৫৪টি ভোটকেন্দ্রের জন্য প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারসহ সর্বমোট ৩ হাজার ২৪৪ জন ভোটগ্রহণ কর্মকর্তাকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]