শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ,সাংবাদিককে মারধর করলো পুলিশ! উক্ত পুলিশ ক্লোজ! *ফিল্ড মার্শালের ইটে-ইটে গড়া শান্তির দেয়াল* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন! বিস্তারিত জানালেন পুলিশ সুপার মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নবীনগরে মাটির অম্লতা কমাতে ডলোমাইট চুন প্রয়োগ শুরু

সংবাদদাতা / ১৩৫ বার ভিউ
সময়ঃ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

ইব্রাহীম খলিল, ‎নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

নবীনগরে কৃষি জমির উৎপাদন বাড়াতে মাটির অম্লতা কমানোর লক্ষ্যে ডলোমাইট চুন প্রয়োগ কার্যক্রম শুরু হয়েছে। পরীক্ষামূলকভাবে উপজেলার ২০টি ইউনিয়নের ২০ বিঘা জমিতে এ চুন প্রয়োগ করা হচ্ছে।

দীর্ঘদিন অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের ফলে দেশের বিভিন্ন অঞ্চলের মতো নবীনগরের মাটিতেও অম্লতা বৃদ্ধি পেয়েছে। কৃষি বিভাগের তথ্যমতে, গত এক বছরে উপজেলায় প্রায় দুই শতাধিক জমিতে মাটি পরীক্ষা করা হয়। এতে দেখা যায়, অধিকাংশ জমির পিএইচ মাত্রা ৪.৯ থেকে ৫.৫-এর মধ্যে, যা ফসল উৎপাদনের জন্য ঝুঁকিপূর্ণ।

মাটির অম্লতা ও ক্ষারীয়তা পরিমাপ করা হয় পিএইচ স্কেলে, যার মান ০ থেকে ১৪। পিএইচ ৭-এর নিচে হলে মাটি অম্লীয় এবং ৭-এর ওপরে হলে ক্ষারীয় হিসেবে বিবেচিত হয়। ফসলের জন্য আদর্শ পিএইচ মাত্রা ৫.৫ থেকে ৭.৫। এ মাত্রার নিচে নেমে গেলে গাছ প্রয়োজনীয় পুষ্টি উপাদান সঠিকভাবে গ্রহণ করতে পারে না, ফলে ফলন কমে যায়।
উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, মাটির পিএইচ মাত্রা স্বাভাবিক রাখতে ডলোমাইট চুন কার্যকর। সে অনুযায়ী মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের সুপারিশে প্রতি শতাংশ জমিতে ৪ কেজি হারে চুন প্রয়োগ করা হচ্ছে।

উপজেলা কৃষি অফিসার মো. জাহাঙ্গীর আলম লিটন জানান, “উপযুক্ত পিএইচ মাত্রা বজায় থাকলে গাছ সহজেই নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, জিঙ্ক, আয়রন ও বোরনের মতো পুষ্টি উপাদান শোষণ করতে পারে। পাশাপাশি উপকারী অনুজীব আজোটোব্যাক্টর, রাইজোবিয়াম ও ট্রাইকোডার্মা ভালোভাবে কাজ করে।”
তিনি আরও বলেন, ডলোমাইট চুনে থাকা ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম গাছের শিকড় মজবুত করে এবং পাতার রং উন্নত করে। এতে ধান, সবজি ও ফল বাগানে উৎপাদন বাড়ে। পিএইচ স্বাভাবিক থাকলে ইউরিয়া, টিএসপি ও পটাশসহ অন্যান্য সারও অধিক কার্যকরভাবে কাজ করে, ফলে সার অপচয় কমে।

কৃষি বিভাগ জানায়, চুন প্রয়োগের আগে এবং ফসল উত্তোলনের পর পুনরায় মাটি পরীক্ষা করে পিএইচ মাত্রা ও ফলনের পরিবর্তন মূল্যায়ন করা হবে। ফলাফল ইতিবাচক হলে উপজেলাজুড়ে কৃষক পর্যায়ে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]