মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় ২৪-এর শহীদদের স্মরণে ‘গানে গানে জুলাই’ সংগীতানুষ্ঠান আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)-জলসিঁড়ি’র উদ্বোধন করলেন সেনাপ্রধান নবীনগরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরায় রয়েল ফ্যাশন শো-রুমের উদ্বোধন করলেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় এনামুল হক বিজয় রাজশাহীতে গভীর রাতে মাদক কারবারি ও সাংবাদিকের বৈঠক, ভিডিও ভাইরাল মাত্র ৬ হাজার টাকার বকেয়া নিয়ে ভাড়াটিয়ার ফ্ল্যাটে তালা, থানায় অভিযোগ ও আইনি নোটিশ মাগুরায় খামারপাড়া পাইলট বালিকা বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মাগুরায় শ্রীমতি ইন্দিরা গান্ধী মা ও শিশু রেডক্রিসেন্ট হাসপাতালে রি-এজেন্ট প্রদান অবৈধ সম্পত্তি দখলের চেষ্টা, সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর সশস্ত্র হামলার অভিযোগ ভেদরগঞ্জ হাসপাতালের জরুরি বিভাগ ফাঁকা রেখে চিকিৎসকদের মিটিং, রোগীদের দুর্ভোগ

নবীনগরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংবাদদাতা / ৮ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

ইব্রাহীম খলিল,

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা প্রশাসনের আয়োজনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আল মামুন এর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজের অধ্যক্ষ, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারগণ অংশগ্রহণ করেন।

সভায় শিক্ষার সার্বিক মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধের বিকাশ, পাঠদানের গুণগত উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখা, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান বলেন, “একটি শিক্ষিত, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার মানোন্নয়নে উপজেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে এবং এ ক্ষেত্রে সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।”

তিনি শিক্ষকদের দায়িত্বশীলতার সঙ্গে পাঠদান নিশ্চিত করার আহ্বান জানান এবং শিক্ষার্থীদের মেধা, নৈতিকতা ও সৃজনশীলতা বিকাশে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও করণীয় নিয়ে তাঁদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন।

সভায় বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সমন্বয়মূলক উদ্যোগের মাধ্যমে নবীনগরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার মান আরও উন্নত হবে এবং শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক, কার্যকর ও শিক্ষার্থীবান্ধব শিক্ষা পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]