মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

শিরোনাম
নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি মাগুরার শ্রীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত Resignation of a Minister : Opportunity Amid Challenges* *—Professor M. A. Barnik* এক মন্ত্রীর বিদায় : চ্যালেঞ্জের মধ্যেই সম্ভাবনা সুযোগ* *—অধ্যাপক এম এ বার্ণিক ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত খান জাহান আলী মাজারের দীঘিতে ৮ বছরের শিশুকে টেনে নিল কুমির পদ্মার বুকে রাতের রাজত্ব: নৌ-পুলিশ ও প্রশাসনের নাকের ডগায় ড্রেজার সিন্ডিকেটের তাণ্ডব, অস্ত্রধারীদের পাহারায় চলছে অবৈধ বালু লুট Sk Hasina’s Letter to UN: Alleged Admission of Genocide Responsibility* *—Professor M. A. Barnik জাতিসংঘের কাছে শেখ হসিনার পত্র: জুলাইয়ের রক্তাক্ত অধ্যায়ে দায় স্বীকারের ছায়া মাগুরায় পাটক্ষেতে কাজ করতে গিয়ে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

সংবাদদাতা / ১২ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

ইব্রাহীম খলিল,

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার টিয়ারা গ্রামের বাসিন্দা ও নবীনগর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মো. হোসাইনকে ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সোমবার (২ জুন) দুপুর আনুমানিক ১টা ২৫ মিনিটে এ ঘটনা ঘটে।

জিডি সূত্রে জানা যায়, ০১৯২৩১১৫৮৭৭ নম্বর থেকে সাংবাদিক মো. হোসাইনের মোবাইলে একটি ফোন আসে। ফোনের অপর প্রান্তের অজ্ঞাত ব্যক্তি প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে সাংবাদিক তার পরিচয় জানতে চাইলে ওই ব্যক্তি আরও উত্তেজিত হয়ে ওঠে এবং সুযোগমতো রাস্তা-ঘাটে খুন-জখম করার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ঘটনার পর নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে সাংবাদিক মো. হোসাইন স্থানীয় নবীনগর থানা-এ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। থানার ডিউটি অফিসার জিডিটি গ্রহণ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে পাঠিয়েছেন।

এ বিষয়ে সাংবাদিক মো. হোসাইন জানান, অজ্ঞাত ওই ব্যক্তির হুমকির কারণে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]